আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

ইতালীতে বাংলাদেশী সমাজ গড়ার কারিগর খান লুৎফর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

ইতালীতে বাংলাদেশী সমাজ গড়ার কারিগর খান লুৎফর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

মানুষ চলে গেলেও তাঁর কর্ম তাকে মহীয়ান করে তোলে। তিঁনি হলেন "ইটালীর অভিবাসী আন্দোলনের অবিসংবাদিত নেতা বাংলাদেশ সমিতি ইটালীর প্রতিষ্ঠাতা সভাপতি লুৎফর রহমান খান"। গত ৩০ জুলাই সোমবার ছিল এই নেতার  ৯ম মৃত্যু বার্ষিকী। আর এই উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও অল ইউরোপ বাংলা প্রেস ক্লাব ও বাংলা প্রেস ক্লাব ইটালী র আয়োজনে স্পাইস অফ রেস্টুরেন্টের হল রুমে একটি স্মরণ সভার আয়োজন করে।
         
সিনিয়র  সাংবাদিক হাসান মাহমুদের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন অল ইউরোপ বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মনির। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সাবেক  কে এম লোকমান হোসেন, জি এম কিবরিয়া,অল ইউরোপ বাংলা প্রেস ক্লাব ও প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, এফ এ ও বিশিষ্ট অর্থনীতিবিদ মোঃ সাইদুর রহমান লস্কর।  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, রোম কমিউনিটি প্রবীণ ব্যক্তিত্ব নুরুজ্জামান লাকী।
         
অতিথিরা এই স্মরণসভায় বলেন" মরহুম  লুৎফর রহমান খানের প্রতিটি কাজের মধ্যে যে মানবতা ও মানবিক বোধ ছিল, সেই সঙ্গে ছিল অভিবাসীদের অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলনের সঙ্গে ওতোপ্রত  ভাবে জড়িয়ে থাকার যে দৃঢ় মনোবল। যা বর্তমান সময়ে দুর্লভ।" সেই সঙ্গে কমিউনিটির নেতারা বলেন" লুৎফর রহমান খানের স্বপ্ন ছিল একটি বাংলাদেশি কমিউনিটি যেখানে সকলে তাদের সুখ-দুঃখ, হাসি-আনন্দ, চাওয়া-পাওয়ার কথা বলবে। যদিও আজ এই কমিউনিটি তার পুরনো ঐতিহ্য ভেঙে বহু ভাগে বিভক্ত।"
         
রোম কমিউনিটির নেতৃ বৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন বৃহত্তর ঢাকা সমিতির সাধারণ সম্পাদক মনজুর আহমেদ, বরিশাল বিভাগ সমিতির সম্মানিত সদস্য আতিয়ার রাসুল কিটন, ইটালী বিএনপির সম্মানিত সদস্য আলম শাহ, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহমেদ,  বাংলাদেশ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক   আব্দুল মজিদ বাবুল ও শামিমা পপি।পাবনা জেলা সমিতির সভাপতি পারভেজ খান, সিনিয়র সহ সভাপতি আসাদ হান্নান, সাধারন সম্পাদক মাসুদ করিম।
          
সাংবাদিক হাসান মাহমুদ ও মনিরুজ্জামান মনির বলেন" বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করার পাশাপাশি যারা এই কমিউনিটিকে তাদের সর্বস্ব দিয়ে আগলে রেখেছে তাদের জন্য সাংবাদিক সংগঠন গুলো কাজ করবে। তাদের কর্ম জীবনের সেই সোনালী রূপালী দিন গুলো অন্যের কাজের যেন  অনুপ্রেরণা হয় এই জন্য এই স্মরণ সভার আয়োজন। যা আগামী প্রজন্মের জন্য হবে শিকড়কে জানা"।
          
সাংবাদিক দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা প্রেস ক্লাব ইটালীর সহ সভাপতি লাবন্য চৌধুরী, সাংবাদিক শাহীন খলিল কাউছার, হুমায়ূন কবির, মিনহাজ হোসাইন। উল্লেখ্য মরহুম লুৎফর রহমান খান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ পাস করার পর আশির দশকের মাঝামাঝি তিনি ইতালি এসেছিলেন। ওই সময় দেশটিতে ছিল সীমিত সংখ্যক বাংলাদেশির বসবাস। তখন ইতালিতে অভিবাসীরা নিজ নামে লাইসেন্স করে বৈধ ব্যবসা-বাণিজ্য করার অনুমতি পেত না। এই অনুমতির জন্য লুৎফর রহমান খান ইতালির পার্লামেন্ট হাউসের সামনে অনশন ধর্মঘট করেছিলেন। টানা ১৭ দিন অনশন ধর্মঘট করে ন্যায়সংগত এই দাবি আদায় করতে সক্ষম হন। তার সংগ্রামী আন্দোলনের সোনালি ফসল হিসেবেই বাংলাদেশিরা পরবর্তীতে নিজ নামে বৈধ ব্যবসা শুরু করে ইতালিতে। এখন ইতালিতে বাংলাদেশি ব্যবসায়ী হাজার হাজার।
২০০৯ সালের ৩০ জুলাই ইতালিপ্রবাসী বাংলাদেশিদের কাঁদিয়ে লুৎফর রহমান খান চলে যান না ফেরার দেশে। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে রাজধানী রোমের একটি হাসপাতালে অনেকটা অকালেই মৃত্যুবরণ করেন তিনি। জন্মস্থান বাংলাদেশের পাবনার বেড়া উপজেলার প্রত্যন্ত গ্রামে দাফন সম্পন্ন হয় তার।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত