আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

প্রবাসে নিদারুণ যন্ত্রণায় বাংলাদেশি শ্রমিকেরা

প্রবাসে নিদারুণ যন্ত্রণায় বাংলাদেশি শ্রমিকেরা

দেশের অভ্যন্তরে যখন আমরা আলোবাতাসে বেড়ে উঠছি, প্রতিনিয়ত নিজেদের সমৃদ্ধ করছি, সেখানে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করতে নিদারুণ কষ্টে কাজ করে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন আমাদের ভাই, সন্তান অথবা নিকটতম কোনও আত্মীয়। যাদের প্রতিটি নিঃশ্বাসে কষ্টের বার্তা ভেসে আসে, চোখের চাহনি যন্ত্রণার কথা বলে। মা, বোন অথবা সন্তানের কোমল হাতের ছোঁয়া পেতে চায় প্রবাসী মন। মালয়েশিয়ায় দূর প্রবাস থেকে এমনই প্রতীক্ষায় বাংলাদেশের লাখ লাখ শ্রমিক। মালয়েশিয়া থেকে ফিরে প্রবাসী শ্রমিকদের কষ্টের কথা জানাচ্ছেন জুলহাস কবীর।

সকাল গড়িয়ে দুপুর। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর তখন কর্মব্যস্ত মহানগরী। শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটছে মানুষ। বিশ্বের অন্যতম আধুনিক শহর কুয়ালালামপুরের পথে-ঘাটে দেখা মেলে প্রবাসী বাংলাদেশিদের। এখানে শ্রমিকদের সংখ্যা কয়েক লাখ! নির্মাণ খাতে সবচেয়ে বেশি শ্রমিক কাজ করেন। দক্ষ শ্রমিক হিসেবে সুনামও বেশ। পরিশ্রমের তুলনায় মজুরি নিয়ে অসন্তুষ্টি থাকলেও আক্ষেপ কম।

তবে, যাদের শ্রমে-ঘামে মালয়েশিয়ার অট্টালিকাগুলো আকাশ ছুঁই-ছুঁই, তারা কেমন আছেন? যাদের পাঠানো টাকায় সমৃদ্ধ হচ্ছে দেশের রিজার্ভ, তাদের ঘরের খবর কী?

বগুড়ার, ফয়সাল হোসেন। কয়েক বছর ধরে নির্মাণ শ্রমিক হিসেবে আছেন, কুয়ালালামপুরে। খরচ বাঁচাতে এখানেই গাদাগাদি করে থাকছেন আট থেকে দশজন। প্রায় দেড়শ শ্রমিকের আবাসিক মেসে টয়লেট মাত্র তিনটি।

এসব মেসে দীর্ঘদিন ধরে অবস্থান করছেন কেউ কেউ। একজন শ্রমিক বলেন, ‘আমি দশবছর ধরে এভাবেই আছি। অন্যান্য যেসব জায়গায় কাজ করেছিলাম, সেখানেও একই অবস্থা। কেউ জানালেন, মন চায় দেশে ফিরতে, তবে ধার-দেনা করে এখানে এসেছি। ঋণ পরিশোধ না করা পর্যন্ত দেশে ফেরা যাবে না।

এজেন্সিগুলোর খামখেয়ালিপনার সঙ্গে দালালদের দৌরাত্মে তাদের এমন দুর্বিষহ জীবন-যাপন। শ্রমিকদের মূল অভিযোগ বাংলাদেশ দূতাবাসের বিরুদ্ধে। পাসপোর্ট অফিসের দালাল চক্র আর কর্মকর্তাদের অচরণে ক্ষুব্ধ বেশিরভাগ শ্রমিক। একটি মাত্র নাম অথবা বানান ভুলের জন্য শ্রমিকদের ৫০০ টাকা জরিমানা দিতে হয় বলে অভিযোগ করেন এক শ্রমিক। তবে এসব ভুল দালালচক্র ইচ্ছে করেই করেন বলে অভিযোগ করেন তারা।

সুদিনের আশায় অপেক্ষার প্রহর এক সময় শেষ হবে, আর তাদের দুর্দশা লাঘবে হাইকমিশন তৎপর হবে- এমন স্বপ্নে দিন কাটেছে মালয়েশিয়ার নির্মাণ শ্রমিকদের। তারা আশাবাদী একদিন তাদের জীবনে পরিবর্তন আসবে।

শেয়ার করুন

পাঠকের মতামত