আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

বইমেলায় মাজহার সরকারের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘নেমক হারাম’

বইমেলায় মাজহার সরকারের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘নেমক হারাম’

এবছর অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি ও কথাসাহিত্যিক মাজহার সরকারের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘নেমক হারাম’।

নেমক হারাম’ প্রকাশ করেছে প্রকাশনি সংস্থা ‘তাম্রলিপি, বইমেলায় বইটি পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানে তাম্রলিপির প্যাভিলিয়ন নাম্বার ১৪তে। প্রচ্ছদশিল্পী চারু পিন্টু, প্রায় ৩০০ পৃষ্ঠার এ বইটির মূল্য ৪০০ টাকা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনাপূর্ব থেকে একাত্তর পর্যন্ত কালনি নদীর দুই পারের মানুষ ও এক মাঝি পরিবারের দুই প্রজন্মের কাহিনী 'নেমক হারাম'। একবার ব্রিটিশদের কাছে থেকে ও পরেরবার পাকিস্তানের কাছ থেকে একই ভূখণ্ডের দুই-দুইবার স্বাধীনতা প্রাপ্তির নানা ঐতিহাসিক প্রক্রিয়ায় এক অন্ত্যজ শ্রেণির লড়াই ছড়িয়ে পড়েছে উপন্যাসের পাতায় পাতায়। জলের শরীরে বুনোহাঁসের ডানাঝাড়ার মতো কোমল সেই আখ্যান, রাতের আঁধারে গোরখোদকের মাটি খননের মতো হাই হাই অনুচ্চ স্বর, পালকের মতো নরম বিস্তার, পাথরের মতো ভারি জীবনের অগণন জিজ্ঞাসা এই বই। 'রাষ্ট্রভাষা বাংলা চাই' মিছিলের কেউ একজন হয়তো একবার বলে ফেলেছিল 'বাংলা ভাষা রাষ্ট্র চাই', সেই রাষ্ট্র গঠনে অশ্রুত এক চিৎকার 'নেমক হারাম'।

পাকিস্তানি ক্যাপ্টেন রুস্তম তার ক্যাম্পে ধরে নিয়ে যায় সরলাকে। সপ্তাহখানেক পর কালনি গাঙের মাঝি জুলহাস ক্যাম্প আক্রমণ করে উদ্ধার করলেও সরলাকে আর মেনে নেয় না গ্রামবাসী। মুক্তিযোদ্ধা জুলহাস অস্ত্র জমা দিয়ে নেমে পড়ে আরেক মুক্তি আকাঙ্খায়। এর মধ্যে সরলা গর্ভবতী হয়ে পড়ে, প্রাক্তন প্রেমিকাকে নিয়ে জুলহাস ছুটে বেড়ায় বাংলার গ্রাম থেকে গ্রামে…।

বইয়ের নাম ‘নেমক হারাম’ কেন? এ সম্পর্কে মাজহার বলেন, “মুক্তিযুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ নয়,এর যুদ্ধের প্রিফিক্স হিসেবে আছে ‘মুক্তি’ শব্দটা। যুদ্ধ শেষ হয়, কিন্তু মুক্তির প্রশ্ন থেকে যায়, থাকে শোষণ-বঞ্চনায় প্রভু বা মালিক এমনকি নিজের বিপরীতেও দাঁড়ানোর গণদাবি। এর বাইরে এটিকে একটি প্রেমের উপন্যাসও বলা যেতে পারে, সেখানেও আছে যুদ্ধাবস্থায় বিশ্বাসঘাতকতা।”

মুক্তিযুদ্ধের উপন্যাস লিখতে কিভাবে উদ্ভুদ্ধ হলেন জানতে চাইলে তিনি বলেন, “আমি মুক্তিযুদ্ধ দেখিনি, আবার দেখেছি অগণিত বই-পুস্তক-পত্রিকা-সাময়িকী পঠন-পাঠনের মধ্য দিয়ে। যুদ্ধকে হৃৎপিণ্ডে ধারণ করেছি, চারপাশ থেকে যুদ্ধের উপকরণ নিয়েছি, তারপর নিজের কল্পনাকে বিস্তার করেছি। তার প্রতিধ্বনি এ উপন্যাস, যুদ্ধ বর্ণনায় নয়- যুদ্ধের পরিণতি নিয়ে। তবে ইতিহাসকে এখানে ব্যবহার করা হয়েছে লবণের মতো, অল্প।

নেমক হারাম’মাজহার সরকারের দ্বিতীয় উপন্যাস। স্বাধীনতাত্তোর বাংলাদেশের ছাত্ররাজনীতি নিয়ে লেখা তার প্রথম উপন্যাস ‘রাজনীতি’। বইটির জন্য তিনি ২০১৬ সালে ‘ব্র্যাক ব্যাংক সমকাল হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার’ পেয়েছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত