আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ঢাকায় জাতীয় প্রেসক্লাবে কাজী সুলতানা শিমি’র বই প্রকাশনা অনুষ্ঠান

ঢাকায় জাতীয় প্রেসক্লাবে কাজী সুলতানা শিমি’র বই প্রকাশনা অনুষ্ঠান

লেখক, প্রবন্ধিক, সাংবাদিক ও অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাবের সহ-সভাপতি কাজী সুলতানা শিমির দুটি প্রবন্ধ সংকলনের বই,শুরু হোক পথ চলা” ও নিজেকে প্রশ্ন করুন” এর প্রকাশনা অনুষ্ঠানহলো গত ২রা ফেব্রুয়ারি রবিবার, জাতীয় প্রেস ক্লাব, ঢাকায়। অনুষ্ঠানটির আয়োজনে ছিল অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাব।এতে সভাপতিত্বকরেন অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাবের সভাপতি মোঃ রহমত উল্লাহ্। বিটিভি তারকা হা্সনা হেনার অনবদ্য সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ছটায়।প্রথমেই শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ের রহমান। সাবেক মহাপরিচালক কাজী রফিকুল আলম।
অনুষ্ঠানেপ্রধান অতিথি’র আসন অলঙ্কিত করেন মাননীয় মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ সভাপতি বাংলাদেশ প্রেস কাউন্সিল, হেলেনা জাহাঙ্গীর চেয়ারম্যান জয়যাত্রা টিভি, আ আ ম স আরেফিন সিদ্দিকী সাবেক ভি সি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশিষ্ঠ নাট্যজন গোলাম মোস্তাফা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে অভ্যর্থনা জানায় নুশাবা রহমান এবং কবিতা আবৃতি করেন বিশিষ্ট আবৃতিশিল্পী মাহিদুল ইসলাম মাহী।
ঢাকা বিশ্ববিদ্যালয়েরসাবেক ভি সিআ আ ম স আরেফিন সিদ্দিকী, কাজী সুলতানা শিমির লেখা প্রবন্ধ সংকলন, শুরু হোক পথ চলা” এবং নিজেকে প্রশ্ন করুন” বই দুটির প্রবন্ধ থেকে উদ্বৃতি দেন ও বিশদ পর্যালোচনা করেন। তিনি লেখকের লেখনীর নান্দনিকতা ও বাস্তবধর্মী লেখার প্রশংসা করেন। অন্যান্য অতিথিবৃন্দ তাদের শুভেচ্ছাবার্তায় কাজী সুলতানা শিমির লেখা প্রবন্ধ সংকলন দুটির পাঠকপ্রিয়তা ও বহুল প্রচার কামনা করেন।
অনুষ্ঠানে লেখক, প্রবন্ধিক ও সাংবাদিক কাজী সুলতানা শিমি বই প্রকাশনায় সংশ্লিষ্ঠ সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য, কাজী সুলতানা শিমি  আলোকিত নারী’-হিসেবে সম্মাননা পেয়েছেন বাংলাদেশের বেসরকারী টেলিভিশন চ্যানেল Rtv, জন্মভূমি টেলিভিশন অস্ট্রেলিয়া ও সিডনী থেকে প্রকাশিত স্বাধীন কণ্ঠ পত্রিকা থেকে। বিভিন্ন পত্রিকায় ইতিমধ্যে প্রকাশিত প্রবন্ধ সংকলন শুরু হোক পথ চলা” ও “নিজেকে প্রশ্ন করুন” প্রবন্ধ সংকলন দুটি পাওয়া যাবে একুশে বইমেলা ২০২০” এর বাংলা একাডেমী চত্বরে-১২৪ বাংলানামা স্টলে।
অনুষ্ঠানে আসার জন্য লেখকের পক্ষ থেকেঅতিথিদের উপহার প্রদান করা হয়। সবশেষে অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাবের সভাপতি মোঃ রহমত উল্লাহ্ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত