আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ভার্জিনিয়ায় বর্ণমালা স্কুলের ভালোবাসা দিবস উদযাপন

ভার্জিনিয়ায় বর্ণমালা স্কুলের ভালোবাসা দিবস উদযাপন

প্রতিবছরের মতো এবারও বর্ণমালা স্কুলের  আয়োজনে হয়ে গেলো বিশ্ব ভালোবাসা দিবস ২০২০ । বিগত ৬ বছর ধরে বর্ণমালা স্কুলের ছোট ছোট শিশুরাই বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করে আসছে ।
বড়দের পাশাপাশি ব্যতিক্রমধর্মী এই উদ্যোগ বর্ণমালা স্কুলের অভিভাবকদের সার্বিক সহযোগিতায়- বাংলাদেশ থেকে আগত শিশু  কিংবা আমেরিকান দ্বিতীয় প্রজন্মের মধ্যে ভ্রাতৃত্ববোধ, একাত্মতাবোধ, সৃজনশীলতাবোধসহ  পরিবারের মাঝে ভালোবাসার শিকলে বেড়ে উঠার এক অন্যরকম মিলনমেলায় বিশ্ব ভালোবাসা দিবস  রূপান্তরিত হয় - "বর্ণমালা ভালোবাসা দিবস" হিসাবে । যা স্কুলের কোমলমতি শিশুদের সাংস্কৃতিক পরিবেশনায় হয়ে উঠে আরো প্রাণবন্ত ।
অনুষ্ঠানের  শুরুতেই ছোটছোট শিক্ষার্থীরা -তাদের পিতামাতাকে ফুল দিয়ে বরণ করে নেয় -অকৃত্রিম ভালোবাসায়।  বর্ণমালা স্কুলের প্রেসিডেন্ট নাজনীন আখতার আগত সকল অতিথি ও অভিভাবকদের শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য এবং  স্কুলের সাংস্কৃতিক পরিচালক "স্বর্ণালী ও  স্কুলের অভিভাবক " দোলার" উপস্থাপনায় স্কুলের ছোট্ট সোনামনিদের নিয়ে দলীয় সংগীত - মোদের গরব-মোদের আশা"  পরিবেশনার মাধ্যমে শুরু হয়  "বর্ণমালা ভালোবাসা দিবসের মূল অনুষ্ঠান । কবিতা আবৃত্তি, গান ও নৃত্য নিয়ে  দিশা, সামিরা, নাবীও, নিঝুম, ইনারা,ফ্লোরা ও এমেলীদের পরিবেশনা ছিল হৃদয়ছোঁয়া অনুভূতির দোলা । স্কুলের গানের শিক্ষক রিচার্ড সরকার ও জুয়েল বড়ুয়ার হারমোনিয়াম ও তবলায় বর্ণমালা ভালোবাসা দিবসের অনুষ্ঠানটি হয়ে উঠে আরো প্রাণবন্ত । 
এই ভালবাসার বন্ধনেই আমরা একে অপরের সাথে সম্পর্কিত হয়ে যাই । রক্তের বন্ধনে হয়তো আমরা ভিন্ন ভিন্ন পরিচয়ে সঙ্গায়িত হই, কিন্তু আত্মার বন্ধন বা ভালবাসা ছাড়া  সবই ম্লান হয়ে যায়। এছাড়া ভালবাসা দিবসের একদিনের ক্ষুদ্র গন্ডিতে নয়, আমাদের প্রতিটি দিনই হওয়া প্রয়োজন ভালবাসা দিবস। শুধু নিজের পারিপারিক বলয়ে নয়, কিন্তু সামাজিক বলয়েও ছড়িয়ে পড়ুক আমাদের ভালবাসার ছোঁয়া।

বর্ণমালা স্কুলের সকল ছাত্রছাত্রীদের মাধ্যমে "বর্ণমালা ভালোবাসা দিবসের কেক কেটে এবং রাতের বাঙালিয়ানা খাবারের মাধ্যমে শেষ হয়- সুন্দর আগামীর  প্রতাশ্যায় ।

শেয়ার করুন

পাঠকের মতামত