আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ক‌্যালিফোর্নিয়ায় করোনাভাইরাসে একজনের মৃত্যু: রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

ক‌্যালিফোর্নিয়ায় করোনাভাইরাসে একজনের মৃত্যু: রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ক‌্যালিফোর্নিয়া অঙ্গরাজ‌্যে এক ব‌্যক্তির মৃত‌্যু হয়েছে।  ফলে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে রাজ‌্যটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।  এর আগে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগে ১০ জনের মৃত‌্যু হয়। নতুন একজনের মৃত‌্যুর মাধ‌্যমে সে সংখ‌্যা ১১ জনে দাঁড়ালো।

সবশেষ মারা যাওয়া ব‌্যক্তির বয়স ৭১ বছর। তিনি রাজ‌্যের স্ক‌‌্যারামেন্তো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। একইসঙ্গে ওই ব‌্যক্তির সম্প্রতি যাত্রীবাহী জাহাজ প্রিন্সেস ডায়মন্ডে করে মেক্সিকো ভ্রমণের তথ‌্য রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রজুড়ে করোনাভাইরাস পরীক্ষা করার উদ‌্যোগ নিয়েছে হোয়াইট হাউজ।  যদিও এরইমধ‌্যে ১৬টি অঙ্গরাজ‌্যে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। তাতে আক্রান্ত হয়েছেন দেড়শতাধিক।  আর  মারা যাওয়া ১১ জনের মধ‌্যে ১০ জনই ওয়াশিংটনের বাসিন্দা।

এর আগে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে এবং তা প্রতিরোধে পদক্ষেপের অংশ হিসেবে জরুরি অবস্থা ঘোষণা করে ফ্লোরিডা।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে শনাক্ত হওয়া প্রাণঘাতী করোনা ভাইরাসে শেষ খবর পর্যন্ত তিন হাজার দুইশ ৮৫ জনের মৃত‌্যু হয়েছে। দেশটিতে সবশেষ ৩১ জনের মৃত‌্যু হয়েছে।  বিশ্বের ৮০টির বেশি দেশে ছড়িয়ে পড়া ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৫ হাজারের বেশি মানুষ। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ হাজারের বেশি মানুষ।


শেয়ার করুন

পাঠকের মতামত