আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

সুরঞ্জিত সেনের আসনে বিজয়ী জয়া সেনগুপ্তা

সুরঞ্জিত সেনের আসনে বিজয়ী জয়া সেনগুপ্তা

সুনামগঞ্জ-২ আসনের (দিরাই ও শাল্লা) উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জয়া সেনগুপ্তা   বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে রিটার্নিং কর্মকর্তা নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন।

জয়া সেনগুপ্তা পেয়েছেন ৯৫ হাজার ৯৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. ছায়েদ আলী মাহবুব হোসেন (সিংহ প্রতীক) পেয়েছেন ৪০ হাজার ৯২৯ ভোট। জয়া সেনগুপ্তা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৫৫ হাজার ৬৬ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর তা চলে বেলা ৪টা পর্যন্ত। ভোটগ্রহণকালে কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন দিরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা।

দিরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, সকালে বৃষ্টির কারণে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বাড়ে।

বৃহস্পতিবার বেলা ১১টায় আওয়ামী লীগের প্রার্থী জয়া সেনগুপ্তা শহরের দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ে ও স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন উপজেলার শরীফপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন।

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে এ আসন শূন্য হয়। পরে নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত