আপডেট :

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

সিঙ্গাপুরে বাংলাদেশিদের স্বপ্ন ভঙ্গ

সিঙ্গাপুরে বাংলাদেশিদের স্বপ্ন ভঙ্গ

মুহাম্মদ আশরাফুল ইসলাম। বাংলাদেশে নিজের পরিবারের জীবনযাত্রার মান উন্নত করার স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়ে ছিলেন সিঙ্গাপুরে। সেখানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজে যোগ দিয়েছিলেন তিনি।

এই দ্বীপরাষ্ট্রে যেতে বাবার জমি, মাছের খামার বিক্রির পাশাপাশি পরিচিতজন এবং ব্যাংক থেকে টাকা ঋণ নিয়েছিলেন তিনি। গত বছর বিভিন্ন সংস্থায় ১২ হাজার মার্কিন ডলার (প্রায় ৯ লাখ ৬৬ হাজার ৩৬০ টাকা) খরচ করার পর তিনি কাজ পান।

কিন্তু গত ডিসেম্বরে তার নিয়োগকর্তা জানিয়ে দেন, পর্যাপ্ত কাজ নেই। এতে পরের এক মাস সিঙ্গাপুর জনশক্তি মন্ত্রণালয় ঘুরে আরেকটি চাকরির চেষ্টা করেন। সেখানে কাজ জোগাতে ব্যর্থ হয়ে ছয় হাজার ডলার খরচ করে বাড়ি ফিরে আসেন তিনি। অথচ সিঙ্গাপুরে যাওয়ার পর থেকে মাত্র পাঁচ হাজার ডলার আয় করতে পেরেছিলেন তিনি। সেটাও দৈনন্দিন নির্দিষ্ট সময়ের কাজের বাইরে তিন ঘণ্টা ওভারটাইম করে।

সিঙ্গাপুরে অস্থায়ীভাবে শ্রমিকরা বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। নির্মাণ শিল্প, জাহাজে, উৎপাদন ও সেবা খাতসহ হোটেল ও রেস্তোরাঁয় কাজের অনেক সুযোগ রয়েছে। সময় যখন ভালো যায়, তখন সিঙ্গাপুরে চাকরির অভাব থাকে না। তবে অর্থনীতি একটু দুর্বল হয়ে পড়লে বেকারের সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে। গত এক বছরে সিঙ্গাপুরে এমন ঘটনাই ঘটেছে। বিদেশি কর্মীদের ছাঁটাই করা সেখানে অনেকটাই সহজ।

শ্রমিকদের জন্য এটা একেবারেই নৃশংস ব্যাপার। ঋণ নিয়ে সিঙ্গাপুরে যাওয়ার পর আবার তাদের হতাশা নিয়ে ফিরে আসতে হচ্ছে। বাংলাদেশে ফিরে আসার আগে সিঙ্গাপুরে বার্তাসংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে অাশরাফুল জানান, ‘আমি কীসের জন্য ফিরে যাব? মাছ নেই, জমি নেই; আমার ফিরে যাওয়া আর মরে যাওয়া এখন সমান।’

আশরাফুলের আগের নিয়োগকর্তা এলছিম কন্সট্রাকশন সার্ভিসেসের মালিক মকবুল আহমেদ খান বাংলাদেশি এই যুবকের দুর্দশার কথা স্বীকার করেন। গত বছর বাজার পড়ে যাওয়ার কারণে এমন ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন তিনি। তবে বাজার পড়ে যাওয়ার বিষয়টি তিনি ব্যাখ্যা করেননি। সিঙ্গাপুর কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন লিমিটেড এবং দ্য অ্যাসোসিয়েশন অব সিঙ্গাপুর মেরিন ইন্ডাস্ট্রিজ এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয় বলছে, আমরা আশা করবো সংশ্লিষ্ট দেশগুলো থেকে যেসব এজেন্সির মাধ্যমে লোকজন এখানে আসে; অ্যাম্বাসির উচিত এজেন্সিগুলোকে ফি নির্দিষ্ট করে দেয়া।

২৫ বছর বয়সী আশরাফুলের মতো আরও শতাধিক শ্রমিক নিজ নিজ দেশে ফিরে গেছে। তাদের বেশিরভাগই বাংলাদেশ ও ভারতের নাগরিক। নির্মাণ কাজ করতেন তাদের অনেকেই। তবে নির্মাণ কাজে ৩০ শতাংশ ঘাটতি এবং অ্যানার্জি ড্রিংকস প্রস্তুতকারী প্রতিষ্ঠানে সংকটের কারণে অনেকের চাকরি চলে যায়। ২০০৯ সালের পর এবারই প্রথম স্বল্প দক্ষ চাকরিতে বিদেশিদের ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে।

রয়টার্সের সিঙ্গাপুর প্রতিনিধি সম্প্রতি ২৪ জনের বেশি বাংলাদেশি শ্রমিকের সাক্ষাৎকার নিয়েছেন। যাদের প্রত্যেকের কথায়ই এরকম দুঃখ আর হতাশার চিত্র উঠে এসেছে।

তবে অনেক শ্রমিক এখনও সিঙ্গাপুরে কাজ করছেন। তারা সেখানে ভাল থাকার কথাও জানিয়েছেন। জীবনের সফলতার গল্পও অনেকে শুনিয়েছেন। সিঙ্গাপুর থেকে নিজের দেশে ফিরে ব্যবসা করার পরিকল্পনার কথাও জানিয়েছেন কেউ কেউ।

সেখানে কাজের পরিস্থিতি কঠিন হয়ে পড়ছে। কঠিন পরিস্থিতির মধ্যে ১২ ঘণ্টা কাজ করতে হয়; ছুটি থাকে মাসে মাত্র একদিন। তারপরও বাংলাদেশের তুলনায় সেখানে তারা ভাল থাকার কথা জানান।

সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয় বলছে, ২০১৬ সালে বিভিন্ন ওয়ার্ক পারমিট হোল্ডারের অধীনে ১২ হাজার ছয়শ শ্রমিক দেশে ফিরে এসেছেন। তবে এদের মধ্যে গৃহকর্মীরা নেই। এর ফলে বাইরে থেকে আসা সাত লাখ ৫৩ হাজার শ্রমিক সেখানে আছেন। যাদের বেশিরভাগই নির্মাণ এবং জাহাজ শিল্পে কাজ করেন।

সিঙ্গাপুর অবশ্য বিদেশি শ্রমিকদের পরিচয় গোপন রাখে। তবে সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর আয়েশা শেলী বলেন, গত বছর ৩০ হাজারের বেশি শ্রমিক বাংলাদেশে ফিরে যাওয়ায় এখন এক লাখ ২০ হাজার শ্রমিক সেখানে আছে।

সিঙ্গাপুরভিত্তিক শ্রমিক নিয়োগকারী সংস্থা পিপল ওয়ার্ল্ড ওয়াইডের ব্যবস্থাপনা পরিচালক ডেভিড লিওং বলেন, প্রত্যেকদিন আমার সহকর্মীরা কাউকে না কাউকে দেশে ফেরত পাঠাতে বিমানবন্দরে যায়। গত বছর তাদের সরবরাহ করা শ্রমিকের ৪০ শতাংশ এবার নেই বলেও জানিয়েছেন তিনি।

এতে করে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে। কারণ তৈরি পোশাক রফতানির পর রেমিট্যান্স হল দেশটির দ্বিতীয় অর্থনৈতিক উৎস। শ্রমিকরা ফিরে আসায় ২০১৬ সালে ১১ শতাংশ রেমিট্যান্স কম পেয়েছে দেশটি।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত