আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাজ্যের ‘লেবার নিউকামার এমপি অফ দ্য ইয়ার’ টিউলিপ সিদ্দিক

যুক্তরাজ্যের ‘লেবার নিউকামার এমপি অফ দ্য ইয়ার’ টিউলিপ সিদ্দিক

‘লেবার নিউকামার এমপি অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন যুক্তরাজে্যর লেবার পার্টির এমপি ও বঙ্গবন্ধু শেখ মুজিরবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। লন্ডনের ওয়েস্টমিনিস্টারে বার্ষিক পুরস্কার বিতরণিতে টিউলিপকে এই পুরস্কার দেয় প্যাচওয়ার্ক ফাউন্ডেশন নামক দেশটির একটি সংগঠন।
 
ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই খেতাব পাওয়ার খবর নিশ্চিত করেছেন টিউলিপ সিদ্দিক। এতে তিনি লিখেছেন, ‘লেবার নিউ কামার এমপি অব দ্য ইয়ার সনদ পেয়ে আমি গর্বিত।’
 
গত বুধবার যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকার জন বারকাও টিউলিপ সিদ্দিকের হাতে এই পুরস্কার তুলে দেন। উল্লেখ্য, এ বছর দ্বিতীয়বারের মতো লেবার পার্টির টিকিটে হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসন থেকে এমপি নির্বাচিত হন টিউলিপ সিদ্দিক। ২০১৫ সালেও একই আসন থেকে লড়ে জয় পেয়েছিলেন টিউলিপ।
 
ব্রিটেনের গণতন্ত্র ও সুশীল সমাজে বিভিন্ন সম্প্রদায়কে যুক্ত করতে প্যাচওয়ার্ক ফাউন্ডেশন কাজ করে। যুক্তরাজ্যের তরুণদের নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে ও রাজনীতিতে যুক্ত হওয়ার জন্যও তারা উৎসাহ দেয়। যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী থেরেসা মে ও বিরোধী দলের নেতা জেরেমি করবিন উভয়েই এই সংস্থাটির কর্মকাণ্ডকে সমর্থন করেন।

এলএবাংলাটাইমস/এল/এলআরটি   

শেয়ার করুন

পাঠকের মতামত