আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

'পঞ্চায়েত' সূচনা সংখ্যার পাঠোম্মোচন ও লেখক আড্ডা সম্পন্ন

'পঞ্চায়েত' সূচনা সংখ্যার পাঠোম্মোচন ও লেখক আড্ডা সম্পন্ন

নর্থ আমেরিকায় বসবাসরত লেখিয়েদের নিয়ে প্রকাশিত সাহিত্যের ছোটকাগজ ‘পঞ্চায়েত’ এর সূচনা সংখ্যার পাঠোম্মোচন ও লেখক আড্ডা ব্রুঙ্কসের স্টার্লিংয়ে সম্পন্ন হলো। আজকের এই অনুষ্ঠানটি ছিল একটু অন্যরকম। ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানে কোনও সভাপতি, প্রধান অতিথি কিংবা বিশেষ অতিথি বলতে কিছু ছিল না, সিনিয়রদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে উপস্থিত সকলকেই সমানভাবে মূল্যায়ন করা হয়।

অনুষ্ঠানকে তিনটি পর্বে ভাগ করা হয়। প্রথম পর্বে পঞ্চায়েতে প্রকাশিত প্রবন্ধ নিয়ে আলোচনা করেন যথাক্রমে পঞ্চায়েত সদস্য রশীদ জামীল, কবিতা ও ছড়া নিয়ে আলোচনা করেন হাবিব ফয়েজি এবং গল্প নিয়ে আলোচনা করেন মাসুম আহমদ। তারা সকলেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লেখকদের প্রতি যারা লেখা দিয়ে পঞ্চায়েতকে সমৃদ্ধ করেছেন।

দ্বিতীয় পর্বে স্বরচিত কবিতা পাঠ ও আবৃতি করেন- জনাব আনোয়ারুল হক লাভলু, শাহ আলম দুলাল, জুলি রহমান, মেহের চৌধুরী, নাসিরুল্লাহ মোহাম্মদ, জুঁই ইসলাম, মাকসুদা আহমেদ, কামরুন নাহার রীতা, বেনজীর শিকদার, সালেহীন সাজু।

তৃতীয় পর্বে পরামর্শমূলক বক্তব্য রাখেন- শামিম আহমদ, ইশতিয়াক রুপু, ফরিদা ইয়াসমিন, রওশন হক, আবু সাঈদ রতন, মোশাররফ হোসেন, সোনিয়া কাদির, এবিএম সালেহ উদ্দিন, তমিজ উদ্ দীন লোদী প্রমুখ।

বক্তারা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন যে, নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ, আমরা আশা করবো এর ধারাবাহিকতা বজায় থাকবে এবং এর দ্বারা বাংলা সাহিত্য সমৃদ্ধ হবে, নতুন লেখক সৃষ্টি হবে আর জাতি উপকৃত হবে। ব্যতিক্রমী এ কাগজের সম্পাদক কে বা কারা তার কোনও হদিস নেই। সম্পাদক হিশেবে কারো নাম নেই, সেটা প্রথমে মনে হতে পারে ভুলবশত কিন্তু না খুবই সচেতনভাবেই পঞ্চায়েতের সাথে জড়িতরা তা করেছেন। প্রচারসর্বস্বতার এই যুগে পঞ্চায়েতের সদস্যরা নেপথ্যে থেকে প্রমাণ করলেন তারা নির্লোভ এবং তাদের উদ্দেশ্য সৎ। তারা আরও বলেন যে, প্রচারসর্বস্বদের জন্য এটা একটা শিক্ষণীয় জবাব।

এছাড়াও আরো যাদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে- মোঃ বশির আহমদ, মাশুক আহমদ, সৈয়দ কামরুজ্জামান, পলি শাহীনা, ফারজানা ইয়াসমিন, সামির, মামুন রহমান, সাইমন মোহাইমিন, মোঃ ইলিয়াস হোসেন, লুসি হাসান, সুলতানা ডলি, জান্নাতুল ফেরদৌস আরা, শামীম আরা বেগম, নাসির শিকদার প্রমুখ।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত