আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

ট্রাম্পকে জয়ী করতে মাসে ৪৫ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

ট্রাম্পকে জয়ী করতে মাসে ৪৫ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

ছবি: এলএবাংলাটাইমস

টেক বিলিয়নিয়ার ইলন মাস্ক বলেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনকারী একটি নতুন তহবিলে প্রতি মাসে প্রায় ৪৫ মিলিয়ন ডলার প্রতিশ্রুতি দেওয়ার পরিকল্পনা করছেন।

ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনে বলেছে, ইলন মাস্কের অনুদান আমেরিকা পিএসি (পলিটিক্যাল অ্যাকসন কমিটি) নামে একটি রাজনৈতিক তহবিলে যাবে। যা নভেম্বরের সাধারণ নির্বাচনের আগে সুইং স্টেটের বাসিন্দাদের মধ্যে ভোটার নিবন্ধন, প্রারম্ভিক ভোটদান এবং মেল-ইন ব্যালট প্রচারের কাজে লাগানো হবে।

নতুন তহবিলের বেশ কয়েকজন প্রধান সমর্থকদের মধ্যে মাস্ক একজন। তহবিল সরবরাহে অন্যদের মধ্যে প্যালান্টিরের সহ-প্রতিষ্ঠাতা জো লন্সডেল, কানাডায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্রাফট এবং ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারী টাইলার এবং ক্যামেরন উইঙ্কলেভোসসহ অন্যরা ও রয়েছেন।

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প পেনসিলভানিয়ার বাটলারে একটি রাজনৈতিক সমাবেশে গুলি থেকে বেঁচে যাওয়ার পর টেসলার প্রতিষ্ঠাতা (মাস্ক) শনিবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রার্থিতাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করেছেন। মাস্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে সম্পূর্ণরূপে সমর্থন করি এবং তার আশু আরোগ্য কামনা করি।’

২৫০ বিলিয়ন ডলারের আনুমানিক সম্পদসহ বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক, ২০২৪ সালের মার্কিন নির্বাচনের সময় ট্রাম্পের সাথে ক্রমবর্ধমান বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত