আপডেট :

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

ছবিঃ এলএবাংলাটাইমস

দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করা মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস লিংকনের নাবিকদের মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার।

শনিবার যুদ্ধজাহাজটি পরিদর্শনের পর তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সক্রিয় ১১টি বিমানবাহী রণতরীর মধ্যে ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার ঘটনা সবচেয়ে কম।

তবে দীর্ঘ সময় সমুদ্রে থেকে নৌবাহিনীর দায়িত্ব পালন করা ‘খুবই কঠিন ও চ্যালেঞ্জিং’ বলেও স্বীকার করেন তিনি।

ইউএসএস লিংকন গত জানুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানে জাহাজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইরানের বন্দরগুলোতে অবরোধ কার্যক্রমেও এটি অংশ নিচ্ছে। টানা ২৪০ দিনের বেশি সমুদ্রে অবস্থান করে জাহাজটি রেকর্ডও গড়েছে।

জাহাজটিতে প্রায় ৫ হাজার নাবিক ও অন্যান্য কর্মী রয়েছেন। তাঁদের পরিবারের সদস্যরা সম্প্রতি নাবিকদের মানসিক স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এমনকি কয়েকজন নাবিক জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছেন বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

রোববার এক বিবৃতিতে অ্যাডমিরাল কুপার বলেন, মানসিক স্বাস্থ্যও ব্যক্তির সামগ্রিক স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। শারীরিক ও আধ্যাত্মিক স্বাস্থ্যের মতো এ বিষয়টিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তিনি ইউএসএস লিংকনের নেতৃত্বের প্রশংসা করে বলেন, জাহাজের নাবিকদের মানসিক স্বাস্থ্য ও মানসিক দৃঢ়তাকে নেতৃত্বের অগ্রাধিকার হিসেবে নেওয়া হয়েছে।

তবে এর আগে মার্কিন নৌবাহিনী জাহাজটিতে সরবরাহসংক্রান্ত সমস্যার কথা স্বীকার করলেও মানসিক স্বাস্থ্য নিয়ে কোনো সংকটের কথা অস্বীকার করেছিল।

গত সপ্তাহে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে ইউএসএস লিংকনের ভেতরের পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, জাহাজটিতে পরিচ্ছন্নতার সমস্যা, দীর্ঘ সময় কোনো বন্দরে না থামা, নষ্ট পাইপলাইন এবং তাজা খাবারের ঘাটতির মতো সমস্যা রয়েছে।

জাহাজটির দীর্ঘমেয়াদি মোতায়েন নিয়েও মার্কিন কংগ্রেসে প্রশ্ন উঠেছে। শনিবার ডেমোক্রেটিক পার্টির ১৩ জন সিনেটর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে চিঠি দিয়ে দীর্ঘ সময় ধরে জাহাজটি মোতায়েন রাখার সমালোচনা করেন এবং এর কারণ জানতে চান।

তবে হেগসেথ গত সপ্তাহে জাহাজটির পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোকে ‘সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপিত’ বলে দাবি করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নাবিকেরা অনেক বেশি সময় সমুদ্রে অবস্থান করছেন—এমন ধারণা নাকচ করে দেন। শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, ‘যথেষ্ট সময়ও হয়নি।’

ইউএসএস লিংকনের এই মোতায়েনের মেয়াদ প্রথমে গত মে মাসে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু পরে তা কয়েক দফা বাড়ানো হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটির নাবিকেরা টানা ২০০ দিনের বেশি কোনো বন্দরে না থেমে সমুদ্রে রয়েছেন।

এদিকে, মেরিল্যান্ডের ডেমোক্র্যাট গভর্নর ও সাবেক মার্কিন সেনাসদস্য ওয়েস মুর রোববার সিএনএনকে বলেন, জাহাজটির পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো ‘হৃদয়বিদারক’। প্রেসিডেন্ট ট্রাম্পের আরও বেশি সহানুভূতিশীল হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

ইউএসএস লিংকনকে প্রতিস্থাপন করতে ইউএসএস জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে বলে জানা গেছে। এটি প্রায় এক সপ্তাহের মধ্যে ওই অঞ্চলে পৌঁছাতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত