আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

শিক্ষার্থী-শিক্ষকদের ওপর ফের ছাত্রলীগের হামলা

শিক্ষার্থী-শিক্ষকদের ওপর ফের ছাত্রলীগের হামলা

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের নিপীড়ন-নির্যাতন-গ্রেফতারের প্রতিবাদে শহিদ মিনারে পূর্বঘোষিত কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের ওপরে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

১৫ জুলাই, রবিবার দুপুরে শহিদ মিনার এলাকার শিববাড়ি মোড়ে এই হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর ১২টায় শহিদ মিনারে অবস্থান নেয় নিপীড়নবিরোধী শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। তখন ছাত্রলীগ নেতাকর্মীরাও আশেপাশে অবস্থান নেন। তারাও নানা রকমের শ্লোগান দিয়ে এই কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। পরে ওই কর্মসূচি থেকে ফেরার পথে শিববাড়ি মোড়ে শিক্ষক-শিক্ষার্থীদের ঘিরে ধরে ছাত্রলীগের নেতাকর্মীরা এবং শিক্ষার্থীদের মারধর করে।

এ সময় সামনের সারিতে থাকা শিক্ষকরাও লাঞ্ছিত হন। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তানজিম উদ্দিন খানসহ অন্যান্য শিক্ষকদের ধাক্কা দেওয়া হয় বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।

এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদুল হক সাংবাদিকদের বলেন, ‘আজ শহীদ মিনারে আমাদের পূর্ব নির্ধারিত নিপীড়নবিরোধী কর্মসূচি ছিল। আমাদের মাইক চালু হওয়ার পর ছাত্রলীগও দাঁড়িয়ে যায় পাশে। তারাও মাইক ব্যবহার করে। পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টাও চলে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে ফেরার পথে আমাদের কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলা হয়, শিক্ষার্থীদের মারধর করা হয়।’

ফাহমিদুল হক আরও বলেন, ‘আজকের পরিস্থিতি বিশ্লেষণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানানো হলেও কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। নিপীড়নের শিকার শিক্ষার্থীদের পক্ষে শিক্ষক হিসেবে পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। এমন কর্মসূচি যদি আমরা করতে না পারি, তবে জাতি হিসেবে সেটা আমাদের জন্য লজ্জার।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই শিক্ষক ফেসবুকে লিখেছেন, ‘প্রক্টরিয়াল টিমের কেউ আশেপাশে ছিলেন না, একজন পুলিশও ছিলেন না। শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ যেন হামলা করতে পারে, তার জন্য উন্মুক্ত করে রাখা হয় সবকিছু। আমরা থাকায় শিক্ষার্থীদের ওপর হামলা একটু কম হয়েছে।’

আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের মানববন্ধনে বাধা দেওয়ার চেষ্টা করেছে। এ সময় তারা উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের “জামায়াত-শিবির” বলে গালাগালি দিয়েছে। আর মানববন্ধন শেষে যাওয়ার সময় হামলা চালিয়েছে। এতে আমাদের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।’

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত