আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

নিরাপদ সড়ক আন্দোলন: আরও ৯ শিক্ষার্থী জামিনে মুক্ত

নিরাপদ সড়ক আন্দোলন: আরও ৯ শিক্ষার্থী জামিনে মুক্ত

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় সংঘাত, ভাঙচুর, উসকানি ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হওয়া আরও নয় শিক্ষার্থী জামিনে মুক্তি পেয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁরা মুক্তি পান। এ নিয়ে গত দুদিনে ১৮ জন শিক্ষার্থী কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
এর আগে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নয় শিক্ষার্থী জামিনে মুক্তি পেয়েছেন।
আজ আরও নয়জন শিক্ষার্থীর জামিনে মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় করাগারের ডেপুটি জেলার মোহাম্মদ জাহিদুল আলম। তিনি বলেন, নয়জনের জামিননামা বুঝে পাওয়ায় মুক্তি দেওয়া হয়েছে। কারাগারে বন্দী অন্য শিক্ষার্থীদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জামিনের কাগজপত্র হাতে পেলে তাঁদেরও ছেড়ে দেওয়া হবে।
আজ যে নয় শিক্ষার্থী জামিনে মুক্তি পেয়েছেন, তাঁরা হলেন বাড্ডা থানা এলাকা থেকে গ্রেপ্তার হওয়া সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাত্র জাহিদুল হক, একই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র নূর মোহাম্মদ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র এ এইচ এম খালেদ রেজা, একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রেদওয়ান আহমেদ, একই বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রাশেদুল ইসলাম, ভাটারা থানা এলাকা থেকে গ্রেপ্তার হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র শাখাওয়াত হোসেন, একই বিশ্ববিদ্যালয়ের বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র আজিজুল করিম, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র সিহাব শাহরিয়ার ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তরিকুল ইসলাম।

সকাল সাড়ে আটটার দিকে মুক্তি পাওয়া নয় শিক্ষার্থীকে কারাফটকে স্বজনদের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। তাঁরা জানান, এখনো স্বজনেরা এসে পৌঁছাননি। স্বজনেরা এলে তাঁদের সঙ্গে বাড়ি ফিরবেন। এদিকে দু-তিনজন ছাত্র বলেন, তাঁরা কোনো অপরাধ করেননি। অথচ পুলিশ তাঁদের ধরে নিয়ে এসে মামলায় যুক্ত করেছে।

ঢাকার থানা ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় সংঘাত, ভাঙচুর, উসকানি ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ এ পর্যন্ত ৫১টি মামলায় ৯৯ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে ৫২ জন শিক্ষার্থী। গতকাল ঢাকার আদালতে জামিন চেয়ে ২৫ শিক্ষার্থীর পক্ষে জামিন আবেদন করা হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, গতকাল বিকেল সোয়া পাঁচটার দিকে ২২ জন শিক্ষার্থীর জামিননামা আদালত থেকে কারাগারে পৌঁছায়।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত