আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

সোমবার থেকে দেশের সব বেসরকারি টিভি বঙ্গবন্ধু স্যাটেলাইটে

সোমবার থেকে দেশের সব বেসরকারি টিভি বঙ্গবন্ধু স্যাটেলাইটে

অবশেষে মহাকাশের বুকে মাথা উঁচু করে ঠাঁই নেয়া বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক সুফল পেতে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল ১৯ মে থেকে দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল এই স্যাটেলাইটের ফ্রিকোয়েন্সি ব্যবহার করে সম্প্রচারিত হবে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে বঙ্গবন্ধু স্যাটেলাইটের।

গত বছরের ১২ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটটি নিয়ে সফল উৎক্ষেপণ করে স্পেসএক্স। এর মাধ্যমে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে বাংলাদেশ মহাকাশের বুকে জায়গা করে নেয়।

দীর্ঘ এক বছর পর এর বাণিজ্যিক সুফল পাচ্ছে বাংলাদেশ।

প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, গত বছর ১২ মে টিভি চ্যানেলগুলোকে ভূমি স্টেশনের পরিবর্তে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সংযুক্ত করতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয়। এতে সংযোগ খরচও অনেক কমে যাচ্ছে।

বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লি. (বিসিএসসিএল)’র চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদ জানান, স্যাটেলাইট উৎক্ষেপনের এক বছর পূরণ হয়েছে। তবে ১২ মে পরিবর্তে ১৯ মে এক উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ১২টি টিভি চ্যানেল বিএস-১ এর সেবা নিয়ে তাদের সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে। বাকিরা আগামী ১৯ মে’র আগেই এই স্যাটেলাইটে সংযুক্ত হবে।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদও গত বৃহস্পতিবার রাজধানীতে এক হোটেলে বলেন, ১৯ মে থেকে দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটে সম্প্রচারিত হবে।

বিসিএসসিএল’র চেয়ারম্যান বলেন, প্রাথমিকভাবে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড বিএস-১ এর ব্যান্ডউইথ ব্যবহার করে তাদের এটিএম পরীক্ষামূলক চালু করবে। তবে অধিকাংশ এটিএম এই সার্ভিসের আওতায় আনার পরিকল্পনা রয়েছে আমাদের।

নিরবচ্ছিন্ন ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এই স্যাটেলাইটের ব্যান্ডউইথে দেশের প্রান্তিক অঞ্চলও ইন্টারনেটের আওতায় আসবে।

বর্তমানে দেশে অন্তত ৪০টি বেসরকারি টিভি চ্যানেল রয়েছে এবং এটিএম বুথের মোট সংখ্যা ৭ হাজারের বেশি।

এ বিষয়ে ডাচ বাংলা ব্যাংকের এমডি আবুল কাশেম মোহাম্মদ শিরিন জানিয়েছেন, তারা পরীক্ষামূলক প্রচেষ্টায় ভালো রেজাল্ট পেয়েছেন। বঙ্গবন্ধু স্যাটেলাইটের ব্যান্ডউইথ ব্যবহার করে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকদের কাছে সেবা পৌঁছে দেয়া যাবে।

এই স্যাটেলাইটে রয়েছে ৪০টি ট্রান্সপন্ডার, যার ২০টি বাংলাদেশের ব্যবহারের জন্য রাখা হয় এবং বাকিগুলো ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে।

আশা করা হচ্ছে এ উপগ্রহ উৎক্ষেপণের পর বিদেশি স্যাটেলাইটের ভাড়া বাবদ বছরে ১৪ মিলিয়ন ডলার সাশ্রয় হবে বাংলাদেশের।

শেয়ার করুন

পাঠকের মতামত