আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

শতবর্ষী জহুরার ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতা

শতবর্ষী জহুরার ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতা

বয়সের ভারে নুয়ে পড়েছেন সাতানব্বই বছরের বৃদ্ধা জহুরা বেওয়া। কোমর সোজা করে দাঁড়ানোর শক্তি নেই তার শরীরে। কানেও ঠিকমত শুনতে পাননা তিনি। উবু হয়ে লাঠিতে ভর দিয়ে চলাফেরা করেন এ বাড়ি থেকে ও বাড়ি। স্বামী আরফান আলী মারা গেছেন প্রায় ত্রিশ বছর আগে।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের সাদা মুন্সির কুঠি গ্রামের বাসিন্দা চার সন্তানের জননী জহুরা বেওয়ার জন্ম ১৯২২ সালে। দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। বড় ছেলে জহির উদ্দিন দিনমজুর। পরিবার নিয়ে আলাদা থাকেন। ছোট ছেলে মহির উদ্দিনের সংসারে কখনো খান আবার কখনো একাই আলাদা রান্না করে খান জহুরা বেওয়া। এরওর সহায়তায় মানবেতর জীবন যাপন করা এই বৃদ্ধার বয়স একশ পূরণ হতে চললেও তার ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতার কার্ড। তবে ভাতা কার্ডের জন্য দিনের পর দিন স্থানীয় চেয়ারম্যান-মেম্বারদের দ্বারে দ্বারে ঘুরে আশ্বাস পেয়েছেন ঠিকই। অভিযোগ উঠেছে টাকা দিতে না পারায় তাঁকে ভাতা কার্ড প্রদান করা হয়নি।

জহুরা বেওয়ার সাথে কথা বলতে তাঁর বাড়িতে গিয়ে জানা যায়, তাঁকে ভাতা কার্ড না দেওয়ায় প্রতিবেশীদের অনেকেই ক্ষুব্ধ। জহুরা বেওয়ার নাতি আঃ মালেক জানান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য দাদীর ছবি ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি নিয়েছেন, কি করেছেন না করেছেন তাঁরাই ভালো জানেন? তবে এখন পর্যন্ত কোনো কার্ড পাইনি।

বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতা পান কিনা জানতে চাইলে বৃদ্ধা জহুরা বেওয়া আক্ষেপ করে বলেন, আমাক বিদুয়া কার্ড দিবো! ভাতার ওয়ালাগো দিবো (আমাকে বিধবা ভাতার কার্ড দেবে! যাদের স্বামী আছে তাদেরকে দেবে)। জহুরা বেওয়া কেন এতদিনেও সরকারী সুযোগ-সুবিধা পাননি আর কবেই বা পাবেন এই প্রশ্নের উত্তর সংশ্লিষ্টরাই ভালো জানেন? ওই এলাকার অনেকেরই প্রশ্ন আর কত বয়স হলে জহুরা বেওয়া ভাতা পাওয়ার উপযুক্ত বলে বিবেচিত হবেন ?

ইউপি সদস্য আকতার জানান, বরাদ্দ কম থাকায় তাকে এবার ভাতা কার্যক্রমের অন্তর্ভূক্ত করা সম্ভব হয়নি, পরবর্তীতে অন্তর্ভূক্ত করা হবে।

চেয়ারম্যান রাজু আহাম্মেদ খোকনের নিকট জানতে চাইলে তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ না করে অন্য মানুষকে কার্ডের কথা বললে তারা কি দিতে পারবে? টাকার বিনিময়ে কার্ড প্রদানের অভিযোগ প্রসঙ্গে জানতে চাওয়ার আগেই ব্যস্ততার অজুহাতে তিনি মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জামাল হোসেন জহুরা বেওয়ার ছবি ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি উপজেলা সমাজ সেবা অফিসে জমা দিতে বলেন এবং প্রয়োজনী ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত