আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

ইলন মাস্কের দল নিয়ে ট্রাম্পের বিদ্রূপ: ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিলেন

ইলন মাস্কের দল নিয়ে ট্রাম্পের বিদ্রূপ: ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিলেন

বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। তার এই দলের নাম ‘আমেরিকা পার্টি’।

কিন্তু মাস্কের এই নতুন রাজনৈতিক দল গঠনকে ‘হাস্যকর’ বলে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে এটিকে ‘উদ্ধত ও বিভ্রান্তিকর উদ্যোগ’ বলেও অভিহিত করেছেন তিনি।

আজ সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাবেক ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে ‘উদ্ধত’ এবং ‘বোকামি’ বলে মন্তব্য করেছেন।

গতকাল রোববার ‘এয়ার ফোর্স ওয়ানে’ ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'তৃতীয় কোনো রাজনৈতিক দল গঠন করাটা একেবারেই হাস্যকর। আমেরিকায় দুই-দলের যে রাজনৈতিক কাঠামো, তা বহু বছর ধরেই আছে। তৃতীয় দল আনার চেষ্টা শুধু বিভ্রান্তি তৈরি করবে।'

সম্প্রতি মাস্ক ঘোষণা দেন, তিনি ‘আমেরিকা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করছেন, যার লক্ষ্য হবে রিপাবলিকান ও ডেমোক্র্যাট, এই দুই প্রথাগত দলের বাইরে বিকল্প রাজনীতি গড়ে তোলা।

একসময় ট্রাম্প ও মাস্ক ছিলেন রাজনৈতিক ও প্রশাসনিক মিত্র। ট্রাম্প প্রশাসনে মাস্ককে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ (ডিওজিই)-এর প্রধান করা হয়েছিল, যার কাজ ছিল সরকারি ব্যয় কমানো। কিন্তু গত কয়েক সপ্তাহে তাদের সম্পর্কে ভাঙন ধরে এবং মাস্ক ট্রাম্পের বাজেট পরিকল্পনা ও নীতির প্রকাশ্য সমালোচনা করেন।

গতকাল রোববার ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশাল’-এ মাস্কের সমালোচনা করে লেখেন, 'দুঃখজনকভাবে ইলন মাস্ক এখন যেন রেললাইনের বাইরে চলে যাওয়া একটি ট্রেন দুর্ঘটনার মতো, পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন।'

ট্রাম্প মাস্কের প্রস্তাবিত ‘ইলেকট্রিক ভেহিকল বাধ্যতামূলক নীতি’ নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, এই পরিকল্পনা অনুযায়ী সকলকে খুব অল্প সময়ের মধ্যে বৈদ্যুতিক গাড়ি কিনতে বাধ্য করা হতো। ট্রাম্প সম্প্রতি একটি নতুন কর ও ব্যয় পরিকল্পনায় সই করেছেন, যেখানে ইলেকট্রিক গাড়ির ওপর কর-ছাড় বাতিল করা হয়েছে।

তিনি বলেন, 'আমি প্রথম থেকেই মাস্কের এই বৈদ্যুতিক গাড়ি বাধ্যতামূলক করার প্রস্তাবের বিরোধিতা করে এসেছি। নতুন আইনে মানুষ এখন নিজের পছন্দমতো গ্যাসচালিত, হাইব্রিড বা ভবিষ্যতের প্রযুক্তি ব্যবহার করে এমন গাড়ি কিনতে পারবেন, ইভি বাধ্যতামূলক নয়।'

গত ৪ জুলাই স্বাক্ষর হওয়া বাজেট আইনে সীমান্ত নিরাপত্তা, প্রতিরক্ষা এবং জ্বালানি উৎপাদনে খরচ বাড়ানো হয়েছে, যার বিপরীতে স্বাস্থ্য ও খাদ্য সহায়তা খাতে বিতর্কিত কাটছাঁট করা হয়েছে।

উল্লেখ্য যে, মাস্ক এই নতুন রাজনৈতিক দল গঠনের চিন্তা প্রকাশ করেছিলেন মূলত ট্রাম্পের ব্যয় পরিকল্পনার তীব্র সমালোচনার সময়। তখন থেকেই দুইজনের মধ্যে রাজনৈতিক টানাপড়েন প্রকাশ্যে আসে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত