আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

হানিফের পাশেই ফাহাদের বাড়ি, রাজনীতি নিরপেক্ষ পরিবার

হানিফের পাশেই ফাহাদের বাড়ি, রাজনীতি নিরপেক্ষ পরিবার

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার পর তার রাজনৈতিক পরিচয় হিসেবে প্রতিক্রিয়াশীল সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেছে ছাত্রলীগ। তাদের অভিমত ফাহাদ শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। তবে ফাহাদের বাড়িতে খোঁজ নিয়ে জানা গেছে তার পরিবারের সদস্যরা কোন রাজনৈতিক দলের সমর্থক নন। তার চার চাচা সরকারি চাকরি করেন। এছাড়া ফাহাদের বাবা বরকত উল্লাহ ব্র্যাকে চাকরি করতেন। তিনি এখন রিটায়ার্ড। ফাহাদের ছোটভাই ঢাকা কলেজে পড়েন। ফাহাদের বাসা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাড়ির পাশেই। কুষ্টিয়া শহরেই তাদের বাসা। শহরের একবাড়ি পরেই ফাহাদদের বাসা। তারা রাজনীতি নিরপেক্ষ পরিবার হলেও আওয়ামী লীগ ঘরানার বলে জানা গেছে। ফাহাদও কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। এদিকে ফাহাদ নিহত হওয়ার পর তার পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ফাহাদের মা বারবার মূর্ছা যাচ্ছেন। বুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র ছিলেন আবরার ফাহাদ। একদিন আগেই তিনি কুষ্টিয়ার বাড়ি থেকে ক্যোম্পাসে ফেরেন।

আবরারের মামাতো ভাই জহিরুল ইসলাম জানিয়েছেন, ‘আবরারের সঙ্গে কারও শত্রুতা ছিল না। সে কুষ্টিয়া থেকে গতকাল বিকেলে ঢাকায় এসে হলে উঠে। তারপর মধ্যরাতে খবর পাওয়া যায়, ভাই মারা গেছে।’

অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, ‘আবরারকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছি। আমরা দেখছি কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। এটি যে হত্যাকাণ্ড, এতে সন্দেহ নেই।’ তিনি বলেন, ‘কয়েকটি সিটি সিসিটিভি ফুটেজ আমাদের কাছে রয়েছে। ইতিমধ্যে দুজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিচার বিশ্লেষণ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। রাজনৈতিক পরিচয় যাই থাকুক, যে জড়িত থাকবে তাকেই তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হবে।’

পুলিশ জানিয়েছে, আবরারকে হত্যার ঘটনায় বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল এবং সহ সভাপতি মুস্তাকিম ফুয়াদসহ ৯ জনকে আটক করা হয়েছে। নজরদারিতে আছে আরও কয়েকজন ছাত্রলীগ নেতা।

উল্লেখ্য, রোববার রাত তিনটার দিকে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের দ্বিতীয়তলা থেকে আবরার ফাহাদ (২১) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করে কর্তৃপক্ষ। আবরার ফাহাদ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। মৃত্যুর ৮ ঘন্টা আগে তিনি ভারতের সঙ্গে পানি, গ্যাস ও বন্দর নিয়ে চুক্তির বিরোধীতা করে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যা সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ আলোচিত হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত