আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

মেয়াদ শেষের আগেই অবস্থান নিশ্চিত করতে জবি ভিসির দৌড়ঝাঁপ!

মেয়াদ শেষের আগেই অবস্থান নিশ্চিত করতে জবি ভিসির দৌড়ঝাঁপ!

ড. মীজানুর রহমান

ভাইস চ্যান্সেলরের (ভিসি) মেয়াদ শেষ হওয়ার আগেই নিজের অবস্থান নিশ্চিত করার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান। নিজ এলাকার সংসদ সদস্য, ইউজিসির চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং সর্বশেষ যুবলীগের চেয়ারম্যান হওয়ার চেষ্টা অব্যাহত রেখেছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসির কোনো রাজনৈতিক পদে থাকার নিয়ম নেই বিশ্ববিদ্যালয়ের সংবিধানে। বিশ্ববিদ্যালয়ের আইনের আট নাম্বার ধারায় লেখা আছে, চ্যান্সেলর ও ভিসি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা হিসাবে দায়িত্ব থাকবেন। এছাড়া ৪৪ নাম্বার ধারার চার নাম্বার উপ-ধারায় উল্লেখ আছে যে, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী কোনো রাজনৈতিক সংগঠনের সদস্য হতে পারবেন না। কিন্তু দীর্ঘদিন যাবত জবির ভিসি মীজানুর রহমান যুবলীগের সভাপতিমন্ডলীর এক নম্বর সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। যেটি বিশ্ববিদ্যালয়ের আইনের পরিপন্থী।

সম্প্রতি জবি ভিসি বেসরকারি একটি টেলিভিশনের টকশোতে যুবলীগের চেয়ারম্যানের পদে দায়িত্ব পালন করার ইচ্ছা পোষণ করেছেন।

তিনি বলেন, ‘যুবলীগের ভাবমূর্তি ফেরাতে চেয়ারম্যান হিসেবে আমাকে দায়িত্ব দেয়া হলে পালন করতে আমি রাজি আছি। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ভিসি পদ ছাড়তেও কোনো দ্বিধা নেই’। এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সামলোচিত হয়েছেন তিনি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বাজে মন্তব্য করতে দেখা গেছে।

শিক্ষার্থীদের এমনও মন্তব্য করতে দেখা গেছে ভিসির বয়স ৬০ উর্ধ্বে। তিনি তো এখন আর যুবক নেই। কোন নিয়মে তিনি এই পদ চান? এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পরিবার পেজে স্ট্যাটাসে দেখা গেছে জবির ভিসিকে যুবলীগের চেয়ারম্যান করলে ঢাবির ভিসিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করতে হবে বলে দাবি জানান তারা।

টকশোতে ভিসি মীজানুর রহমান বিশ্ববিদ্যালয়ের ভিসির চেয়ে যুবলীগের চেয়ারম্যান পদকে বেশি প্রাধান্য দিয়ে যুব সম্রাট হতে চান। তিনি বলেন, ভিসি হিসাবে একটি বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করা যায় কিন্তু সম্প্রতি সময়ে ক্যাসিনোকান্ডে কোটি কোটি তরুণ বিভ্রান্ত হচ্ছে। এই সংগঠনের জন্য অনেক কষ্ট করেছি, যুবলীগ আমার প্রাণের সংগঠন। আমি অবশ্যই যুবলীগের পদকে গুরুত্ব দেব। বর্তমানে সংগঠনটি একটি সংকটময় সময় পার করছে। তরুণদেরকে সঠিক পথে আস্থার মধ্যে ফেরাতে তাকে এ দায়িত্ব দেয়া হলে তিনি তা পালন করবেন।

তিনি যুবলীগের চেয়ারম্যান পদে লড়বেন কি না জানতে চাইলে মীজানুর রহমান বলেন, নিজ থেকে তিনি কোনো পদ চাইবেন না। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি তাকে দায়িত্ব দেন তাহলে তিনি ভিসি পদ ছেড়ে দিয়ে যুবলীগের পদে দায়িত্ব পালন করবেন।

এদিকে, তিনি দ্বিতীয় মেয়াদে জবি ভিসি হিসাবে নিয়োগ পাওয়ার পর সাত বছর পূর্ণ হতে চলছে। মেয়াদ শেষ হবার কেবল এক বছর বাকি আছে। তাই তিনি নিজের পছন্দের জায়গা খোজার চেষ্টা করছেন। তিনি গত জাতীয় নির্বাচনে তার নিজে এলাকা কুমিল্লার থেকে সাংসদ নিবার্চন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। কিন্তু তা সম্ভব হয়নি। সংসদ সদস্য হওয়ার জন্য তিনি কুমিল্লার পক্ষে আওয়ামী লীগের সম্মেলনে কাউন্সিলর হিসেবেও অংশগ্রহণ করেছিলেন।

এছাড়া গত কয়েক মাস আগে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হওয়ার জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন জবি ভিসি। শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা জানিয়েছেন, চেয়ারম্যান পদে আরেফিন সিদ্দিকী ছাড়াও আরো কয়েকজনের নাম বিবেচনায় রাখা হয়েছিলো।

তারা হলেন ইউজিসির বর্তমান চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হারুন অর রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি শরীফ এনামুল, ইউজিসির সাবেক চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক খন্দকার বজলুল হক।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্যানেলে প্রবেশ করার জন্য শত চেষ্টা করলেও সর্বন্নিম্ন ভোট পাওয়ায় ব্যর্থ হয়েছেন তিনি। এছাড়া সামনে তার পছন্দের কোন জায়গা নেই। গত ৩০ জুলাই সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন সদস্যের ভিসি প্যানেল নির্বাচনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়।

ভোটাভোটিতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ৪২ ভোট, ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান ৩৬ ভোট ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এস এম মাকসুদ কামাল ৩০ ভোট পেয়ে মনোনীত হয়েছেন।

এছাড়া ভিসি প্যানেলে জায়গা পাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতায় প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমাদ ২৮ ভোট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান ২০ ভোট পেয়ে হেরেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত