আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

বুয়েটের হল থেকে আবরারের জিনিসপত্র নিয়ে গেল পরিবার

বুয়েটের হল থেকে আবরারের জিনিসপত্র নিয়ে গেল পরিবার

ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে নিহত হওয়ার ২৪ দিন পর বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের সিট ফাঁকা করে দিয়েছে তার পরিবার। বৃহস্পতিবার বুয়েটের শেরে বাংলা হলের ১০১১ নম্বর রুম থেকে আবরারের ব্যবহার্য সব জিনিসপত্র নিয়ে যাওয়া হয়।

আবরারের জিনিসপত্র নেওয়ার সময় হত্যাকারীদের বিচারকাজ দ্রুত শুরু করার তাগিদ দিয়েছেন তার বাবা বরকতুল্লাহ। তিনি বলেন, 'মামলা যেভাবে আগাচ্ছে তাতে আমরা খুশি, কিন্তু এভাবেই দ্রুতগতিতে যেন মামলা আগায় এবং এর বিচার প্রক্রিয়াও যেন দ্রুত হয় প্রধানমন্ত্রীর কাছে সেই দাবিই করছি।'

তিনি বলেন, সন্তানকে বড় প্রকৌশলী বানাতে পাঠিয়েছিলাম। কিন্তু পড়াশোনা শেষ হবার আগেই ফিরে গেল সেই সন্তানের লাশ। এখন তার ব্যবহৃত আসবাবপত্রও ফিরিয়ে নিয়ে যাচ্ছি। এমনটি যেন আর কোন পিতা-মাতার ভাগ্যে না ঘটে।'

আকুতি করে নিহত আবরারের ভাই বলেন, ‘এভাবে যেন আর কাওকে স্বজন হারাতে না হয়। এমন দুঃখ যেন আর কারো জীবনে না আসে। এসময় আবরারের কাছে রুমমেটদের কোন দাবি-দাওয়া থাকলে তা জানাতে বলেন তিনি। এরপর তিনি বড় ভাইয়ের হয়ে সবার কাছ থেকে বিদায় নেন।'

আবরারের সহপাঠীরা বলেন, ‘বুয়েটে সবাই সমান। এখানে ক্ষমতার চর্চা বন্ধ করতে হবে। আমরা সবাই মিলে চেষ্টা করবো নতুন যারা আসবে তারা যেন একটা সুস্থ, স্বাভাবিক পরিবেশ পায়।'

এসময় তারা পুনরায় নিরাপদ হলের দাবি জানান।

এদিকে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ২৪ দিনের মাথায় এসেও তার কক্ষটিতে (১০১১) বিরাজ করছে শুনশান নীরবতা। গত ৬ অক্টোবর বুয়েটের শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ। এর প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন বুয়েটের শিক্ষার্থীরা। তারা আবরার হত্যার বিচারসহ ১০ দফা দাবি নিয়ে আন্দোলনে নামেন। পরে সকল দাবির বিষয়ে আশ্বাস পেলে আন্দোলন স্থগিত করেন তারা।

শেয়ার করুন

পাঠকের মতামত