আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

বাঁচতে চায় নীলফামারীর জাহাঙ্গীর, প্রয়োজন ৪ লাখ টাকা

বাঁচতে চায় নীলফামারীর জাহাঙ্গীর, প্রয়োজন ৪ লাখ টাকা


দরিদ্র বাবার মুখে হাসি ফোটাবে বলে এতদিন বুকের মধ্যে যে স্বপ্ন বুনছিল নীলফামারীর জাহাঙ্গীর সেই স্বপ্ন আজ ফিকে হতে বসেছে তার। ভয়াবহ সড়ক দুর্ঘটনার স্বীকার হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে জাহাঙ্গীর। জাহাঙ্গীরকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা।

নীলফামারী সরকারি কলেজের মাস্টার্সের মেধাবী শিক্ষার্থী জাহাঙ্গীর হোসেন গত ৩০ অক্টোবর দিনাজপুরের হিলিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হন। দুর্ঘটনায় তার ডান পায়ের নিচের অংশ থেকে হাটুর ওপর পর্যন্ত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

জাহাঙ্গীর হোসেনকে প্রাথমিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকের পরামর্শে ৪ নভেম্বর ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল), শ্যামলী, ঢাকার জরুরী বিভাগের চার তলায় ( বেড-৪০ ) ভর্তি আছেন।

সেখানকার দায়িত্বরত চিকিৎসক জানান, জাহাঙ্গীরের ডান পায়ের হাটুর ওপরের হাড় পুরোপুরি ড্যামেজড, শুধু রক্তনালী সচল আছে।

প্রথমদিকে পুরো পা কেটে ফেলতে হবে এমন আশঙ্কা থাকলেও অপারেশন করে জাহাঙ্গীরের পায়ের অবস্থা বর্তমানে কিছুটা ভালো। দিনমজুর বাবা জয়নাল হোসেন তাদের একমাত্র সম্বল ২ টি গরু বিক্রি করে প্রাথমিকভাবে ছেলের চিকিৎসার খরচ বহন করেন।

তবে জাহাঙ্গীরকে পুরোপুরি সুস্থ করতে পরবর্তীতে আরও ২-৩ টা মাইনর সার্জারী লাগতে পারে। তার এই চিকিৎসার জন্য প্রতিদিন প্রচুর পরিমানে অর্থ ব্যয় হচ্ছে যা তার দিনমজুর পিতা ও পরিবারের একার পক্ষে সংগ্রহ করা অনেক কষ্টসাধ্যের।

এমতাবস্থায় এ অবস্থায় জাহাঙ্গীরের চিকিৎসার জন্য বিত্তবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করছে তার পরিবার। আর্থিক সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ:

আর্থিক সাহায্য পাঠাতে:

বিকাশ: 01762312221 ( রুকু ) রকেট: 017623122217 ( রুকু )

জরুরী প্রয়োজনে যোগাযোগ: 01717503858 ( জয়নাল হোসেন, জাহাঙ্গীরের বাবা )

শেয়ার করুন

পাঠকের মতামত