আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

ভারতের সঙ্গে দর কষাকষির সক্ষমতা এই সরকারের নেই: মির্জা ফখরুল

ভারতের সঙ্গে দর কষাকষির সক্ষমতা এই সরকারের নেই: মির্জা ফখরুল


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দর-কষাকষির সক্ষমতা নেই বলেই সরকার ভারতের সঙ্গে অমীমাংসিত সমস্যার সমাধান করতে পারছে না। আওয়ামী লীগ শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য ভারতের সঙ্গে ন্যায্য কথাও বলতে পারছে না। সেই শক্তি তাদের নেই। কারণ তারা ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতের ওপর নির্ভরশীল। তাই এ সরকার যতদিন থাকবে ততই বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন হবে।

শনিবার রাজধানীর হোটেল পূর্বানীতে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব) এর উদ্যোগে 'ফেনী নদীর পানি প্রত্যাহার চুক্তি: বাংলাদেশের সম্ভাব্য বিপর্যয়' শীর্ষক সেমিনারে তিনি এসব বলেন। এতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন তথ্যচিত্রের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

মির্জা ফখরুল বলেন, দেশের অর্থনীতির অবস্থা একদম ভঙ্গুর হয়ে পড়েছে। খুব বড়াই করে সরকার বলছে যে, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, সেই রোল মডেল এখন শুধুমাত্র ঋণের ওপরে তাদেরকে টিকে থাকতে হচ্ছে। সব ব্যাংক ফোকলা হয়ে গেছে। ব্যাংকগুলো থেকে এমনভাবে ঋণ নিয়েছে যে কিভাবে শোধ করবে এটা জানি না। অর্থনীতিবিদরা অনেকে বলেই ফেলছেন, অর্থনীতির ভবিষ্যত খারাপ।

তিনি বলেন, গার্মেন্টসের রপ্তানি বহু কমে গেছে। বহু গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। ভিয়েতনাম এগিয়ে যাচ্ছে। ম্যানুফ্যাকচারড ইন্ডাষ্ট্রিজ আজকে বাংলাদেশে হচ্ছে না। কৃষকরা ধানের দাম পায় না, ধান উৎপাদন করা বাদই দিয়ে দিয়েছে প্রায়। তাহলে স্বয়ংসম্পূর্ণতা থাকবে কি করে? এই অবস্থা থেকে উত্তরণে সরকার পরিবর্তনের কোনো বিকল্প নেই। এই সরকারকে সরাতে হবে। তাদেরকে সরাতে হলে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। সব দলমত নির্বিশেষে সবাইকে এক করে সরকারকে সরাতে হবে।

অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব) এর ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজুর সভাপতিত্বে সেমিনারে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

পাঠকের মতামত