আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

বিএনপির হাতে কোনো ইস্যু দেয়া হবে না : কাদের

বিএনপির হাতে কোনো ইস্যু দেয়া হবে না : কাদের

দেশের সাবেক ক্ষমতাসীন দল বিএনপি চুক্তি আর সমঝোতা স্মারকের পার্থক্য বোঝে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি এখন ইস্যু খুঁজছে কিন্তু তাদের হাতে কোনো ইস্যু দেয়া হবে না।

আজ মঙ্গলবার গাজীপুর মহানগর ও জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারতের সাথে হওয়া চুক্তি প্রকাশে বিএনপির দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আজ ভারত নিয়ে কথা বলে। তারা চুক্তি নিয়ে কথা বলে। কিন্তু চুক্তি আর সমঝোতা স্মারকের পার্থক্যই তারা বোঝে না। বিএনপির এখন বেলা শেষ। শেষ বেলায় বিএনপি নেতারা আজ ইস্যু খুঁজে বেড়াচ্ছেন। তাদের হাতে কোনো ইস্যু দেয়া হবে না।’

দুর্নীতিবিরোধী অভিযান সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘দুর্নীতিবাজদের মেরুদণ্ড ভেঙে না দেয়া পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাকশন চলবে। সন্ত্রাস, টেন্ডারবাজি, দখলবাজি, চাঁদাবাজি ও দুর্নীতি চলবে না। আপনারা সবাই হুঁশিয়ার হয়ে যান। শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে।’

দুর্নীতি আর দুর্নীতিবাজদের চক্র ভেঙে দেয়ার ওপর গুরুত্বারোপ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘আমাদের নেত্রীর এত ত্যাগ-তিতীক্ষা...তার মাধ্যমে এত অর্জন, উন্নয়ন। এসব কিছুর সোনালী ফসল ঘরে তুলতে হবে। মনে রাখতে হবে উন্নয়ন আর অর্জনের কোনো দাম নেই, যদি আচরণ খারাপ হয়। ভালো ব্যবহার না করলে ভালো উন্নয়নের কোনো দাম নেই।’

নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের প্রতিবাদে পরিবহন শ্রমিকদের চলমান কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমি সড়ক পরিবহনের নেতাদের প্রতি অনুরোধ করছি আইন মেনে চলুন। আইন করা হয়েছে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, কাউকে শাস্তি দেয়ার উদ্দেশ্যে নয়।’

শহীদ বরকত স্টেডিয়াম আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান ও মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শেয়ার করুন

পাঠকের মতামত