আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

ককপিটে কেবিন ক্রুকে যৌন নিপীড়নের অভিযোগ বাংলাদেশ বিমানের পাইলটের বিরুদ্ধে

ককপিটে কেবিন ক্রুকে যৌন নিপীড়নের অভিযোগ বাংলাদেশ বিমানের পাইলটের বিরুদ্ধে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক পাইলটের বিরুদ্ধে ককপিটে ডেকে নিয়ে নারী সহকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে।

ক্যাপ্টেন ইশরাত আহমেদের বিরুদ্ধে সম্প্রতি বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে দুই কেবিন ক্রুর দেওয়া এই অভিযোগ তদন্ত করছে কর্তৃপক্ষ।

এক কেবিন ক্রু অভিযোগ করেন, গত ছয় বছর ধরে পাইলট ইশরাত যৌন নিপীড়নমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। সর্বশেষ গত ২৬ অক্টোবর ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী ফ্লাইটে তার সঙ্গে নিপীড়নের ঘটনা ঘটান তিনি।

কর্তৃপক্ষর কাছে ই-মেইলে করা অভিযোগে তিনি বলেন, ককপিটে পাইলট ইশরাত আমার শরীরে হাত দেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি তার ট্যাব বের করে আমাকে নারীদের নগ্ন ছবি দেখানোর চেষ্টা করেন। তিনি হোটেলে গিয়ে সময় কাটানোরও প্রস্তাব দেন।

অভিযোগকারী আরেক ক্রু বলেন, রোববার আমরা বেশ কয়েকজন কেবিন ক্রু এ বিষয়ে তদন্ত টিমের কাছে বক্তব্য দিয়েছি।

বিমান বাংলাদেশে এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন পাইলট ইশরাতের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাইলট ইশরাতের বিরুদ্ধে যৌননিপীড়নের দুটি অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কে দোষী কে দোষী নয় তা বলা যাবে না।

অভিযোগের বিষয়ে মঙ্গলবার রাতে পাইলট ইশরাতের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন

পাঠকের মতামত