আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

সড়ক আইন বাস্তবায়নে একসঙ্গে দাঁড়াবে চলচ্চিত্র পরিবার

সড়ক আইন বাস্তবায়নে একসঙ্গে দাঁড়াবে চলচ্চিত্র পরিবার


নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে কয়েকদিন আগে উত্তাল হয়ে উঠেছিল দেশের পরিবহন সেক্টর। এজন্য বাস-ট্রাক শ্রমিকরা কর্মবিরতিও পালন করেছেন। এতে দুর্ভোগে পড়ে যাত্রী সাধারণ।

অন্যদিকে ইলিয়াস কাঞ্চন বিভিন্ন টক-শো এবং সংবাদমাধ্যমে নতুন আইনকে সাধুবাদ জানিয়ে বক্তব্য দেন। ঠিক এই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি আলোকচিত্র ভীষণভাবে আলোচিত হয়। সেখানে দেখা যায় ইলিয়াস কাঞ্চনের ছবি সংবলিত ব্যানার টাঙিয়ে এবং কুশপুত্তলিকা তৈরি করে তাতে জুতার মালা পরানো হয়েছে।

এই ঘটনার প্রতিবাদ এবং জাতীয় সড়ক নিরাপত্তা আইন-২০১৮ এর পূর্ণ বাস্তবায়নে মানব বন্ধন করবে চলচ্চিত্র পরিবার। আগামীকাল দুপুর ১২টায় বিএফডিসি গেটে মানববন্ধন অনুষ্ঠিত হবে। পরিচালক সমিতির উদ্যোগে মানব বন্ধনে চলচ্চিত্রের সকল সংগঠনের সদস্যরা অংশ নিবেন বলে জানান সমিতির সাংগঠনিক সম্পাদক অপূর্ব রানা।

পরিচালক সমিতির নেতারা বলেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের সকল সংগঠনগুলোর পক্ষ থেকে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রতি অসন্মানজনক আচরণের তীব্র নিন্দা ও ঘৃণা জানাই এবং জনস্বার্থে জাতীয় সড়ক নিরাপত্তা আইন-২০১৮ এর পূর্ণ বাস্তবায়ন চাই।

গত ১ নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়ন হয়। এর পরেই আইন সংশোধনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন বাস-ট্রাক শ্রমিকরা। যদিও বর্তমানে দেশের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারার মৃত্যুর পর নিরাপদ সড়ক চাই (নিসচা) নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন ইলিয়াস কাঞ্চন। সংগঠনের মাধ্যমে তিনি নিরাপদ সড়কের দাবিতে সামাজিক আন্দোলন গড়ে তোলেন। তবে এই আন্দোলন নিয়ে ইলিয়াস কাঞ্চনকে বিভিন্ন সময় শ্রমিকদের রোষানলে পড়তে হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত