আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

জামিন পেলেন হাফিজ-খোকন

জামিন পেলেন হাফিজ-খোকন


বিএনপির নেতা হাফিজ উদ্দিন আহমেদ ও খায়রুল কবির খোকন ঢাকায় হাই কোর্টের সামনে থেকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যে আদালত থেকে জামিন পেয়েছেন। মঙ্গলবার পুলিশ ও বিএনপি কর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ হত্যাচেষ্টা, পুলিশের কাজে বাধাদান ও ভাংচুরের মামলায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খোকন এবং দুপুরে হাফিজকে গ্রেপ্তার করা হয়েছিল।

ওই মামলায় তাদের জিজ্ঞাসাবাদে ১০ দিন হেফাজতের আবেদনসহ দুপুরের পর পাঠানো হয় ঢাকার আদালতে। মহানগর হাকিম আবু সাঈদ পুলিশের রিমান্ড আবেদন নাকচ করে দুই বিএনপির নেতার জামিন আবেদন মঞ্জুর করেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ, যুগ্ম মহাসচিব খোকনের সাথে আটক জাতীয়তাবাদী হকার্স দলের সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেনকে জামিন দিয়েছে আদালত।

খালেদা জিয়ার মুক্তি দাবিতে মঙ্গলবার বিএনপির নেতা-কর্মীরা সুপ্রিম কোর্টের সামনের রাস্তায় অবস্থান নেন। এরপর পুলিশ তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশের ধাওয়ায় নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার সময় রাস্তায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।

এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫০০ নেতা-কর্মীর বিরুদ্ধে শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে।

সেই মামলায় হাফিজ, খোকন ও মকবুলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদনসহ আদালতে নিয়ে যান মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক দেলোয়ার হোসেন। বিএনপি নেতাদের আইনজীবী নুরুজ্জামান তপন জানান, এই মামলায় আসামি হিসেবে মির্জা ফখরুলসহ ২৮ জনের নাম দেয়া হয়েছে। বাকিরা অজ্ঞাতনামা।

বিচারিক আদালতে জামিন পাওয়া হাফিজের নামই কেবল এজাহারে রয়েছে বলে জানান তপন। এই মামলায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় এবং আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল বৃহস্পতিবার হাই কোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত