আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

কোনো বাড়ি অন্ধকারে থাকবে না : প্রধানমন্ত্রী

কোনো বাড়ি অন্ধকারে থাকবে না : প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বলেছেন, কোনো বাড়ি ও বাজার অন্ধকারে রবে না। পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে সৌর বিদ্যুৎ সরবরাহ স্থাপনা, কালিয়াকৈরে জাতীয় তথ্য কেন্দ্র, ভ্রাম্যমাণ গবেষণা তৈরি এবং শিপিং কপোরেশনের ৫টি নতুন জাহাজসহ সদ্য সমাপ্ত চারটি উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্পগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে। ‘আমাদের সমৃদ্ধি চলতেই থাকবে।’ পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ শীর্ষক প্রকল্পের মাধ্যমে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলার ২৬টি গ্রামের এক হাজার ৯২৭টি পরিবারে বিদ্যুৎ সুবিধা সরবরাহ করা হবে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মেজবাহুল ইসলাম তার উপস্থাপনায় বলেন, গ্রামগুলোতে আগামী ২০-২৫ বছর জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ সম্ভব করা হবে না বলে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

সৌর বিদ্যুৎ সরবরাহ স্থাপনা উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে পার্বত্য চট্টগ্রাম অশান্ত হয়ে উঠেছিল। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর শান্তি চুক্তির মাধ্যমে তার সরকার এ সমস্যার সমাধান করেছে।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার পার্বত্য চট্টগ্রামে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড নিয়েছে এবং প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করছে যেখানে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না।

‘কোনো বাড়ি ও বাজার অন্ধকারে রবে না,’ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক মঞ্চে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান।

শেয়ার করুন

পাঠকের মতামত