আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

নওগাঁয় চেয়ারম্যানের ঠিকাদার ছেলে বানালেন আজব ব্রিজ

নওগাঁয় চেয়ারম্যানের ঠিকাদার ছেলে বানালেন আজব ব্রিজ

নওগাঁর পত্নীতলায় অপরিকল্পিতভাবে এলজিএসপি-৩ প্রকল্পের টাকা ব্যয় করার অভিযোগ উঠেছে। কোনো রাস্তা ছাড়াই ডোবার মধ্যে ফুট ব্রিজ নির্মাণ করায় তা স্থানীয় মানুষের কোনো কাজে আসছে না।

ইউনিয়নের চেয়ারম্যান কৌশলে তার ছেলে মো. মশিউর রহমানকে দিয়ে এ কাজ করিয়ে নেন। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। সরকারি উন্নয়নের টাকায় মনগড়া প্রকল্পে ব্যয় করায় প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে স্থানীয় প্রশাসনের কাজ।

সরেজমিনে পরিদর্শন ও অনুসন্ধানে জানা গেছে ২০১৭-২০১৮ অর্থবছরে ১ লাখ ২ হাজার ৩৭ টাকা ব্যয়ে নজিপুর-ধামইরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে পাটিচড়া ইউনিয়নের বিজিবি ক্যাম্পের অদূরে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ফাঁকা স্থানে একটি ফুট ব্রিজ নির্মাণ করা হয়।

ব্রিজটি নির্মাণ করা হয়েছে একটি ডোবার মধ্যে। এখানে নেই কোনো চলাচলের রাস্তা, ব্রিজে ওঠার নেই কোনো ব্যবস্থা। নিয়ম অনুযায়ী গ্রামের মানুষের চলাচলের সুবিধার্থে রাস্তার মাথায় ফুট ব্রিজ নির্মাণ করে দুপাশে মাটি দিয়ে ভরাট করার কথা থাকলেও এক্ষেত্রে নিয়ম মানা হয়নি।

সরকারের টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি মুখ থুবড়ে পড়ে আছে একটি ডোবার মধ্যে। যেন সরকারি মাল দরিয়ায় ঢাল। নিয়ম অনুযায়ী টেন্ডার দিয়ে ফুট ব্রিজের কাজ করার কথা থাকলেও পাটিচরা ইউনিয়নের চেয়ারম্যান কৌশলে তার ছেলে মো. মশিউর রহমানকে দিয়ে কাজ করিয়ে নেন। চেয়ারম্যান বাবার সহায়তায় ঠিকাদার পুত্র নামমাত্র কাজ করে বিল উত্তোলন করেন।

এ বিষয়ে ঠিকাদার মশিউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন কিছু দিনের মধ্যেই ফুট ব্রিজের দু’পাশে মাটি ভরাটের কাজ শুরু করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বিষয়টি তদন্ত করে দেখব।

শেয়ার করুন

পাঠকের মতামত