আপডেট :

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

সড়ক পরিবহন আইন বাস্তবায়নে চাপের কাছে নতি স্বীকার নয় : ইলিয়াস কাঞ্চন

সড়ক পরিবহন আইন বাস্তবায়নে চাপের কাছে নতি স্বীকার নয় : ইলিয়াস কাঞ্চন

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নে কোনো চাপের কাছে নতি স্বীকার করা যাবে না।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ মিলনায়তনে শনিবার নিসচা’র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, নিসচা আন্দোলনে সময়োপযোগী সড়ক পরিবহন আইনের দাবি ছিল। সেই দাবি পূরণ হয়েছে। সড়কে চলমান সংকট উত্তরণে নতুন সড়ক পরিবহন আইনের যথাযথ বাস্তবায়নের বিকল্প নেই। কিন্তু দুঃখের কথা, প্রয়োগের শুরুর দিন থেকেই আইনটি হোঁচট খেয়েছে।

তিনি বলেন, যারা অন্যায় করবেন, তাদেরই শাস্তির আওতায় আনতে হবে। পরিবহন মালিক হোক বা শ্রমিক হোক, কারো চাপের মুখে নতি স্বীকার করা যাবে না। এটাই এখন আমাদের দাবি।

অনুষ্ঠানে নিরাপদ সড়ক বাস্তবায়নে অবদানের স্বীকৃতি হিসেবে চারজনকে সম্মাননা জানানো হয়। এরা হলেন, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ নূর নাহার ইয়াসমীন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ এবং ডিএমপির তেজগাঁও জোনের ট্রাফিক ইন্সপেক্টর বিপ্লব ভৌমিক।

নিসচা’র যুগ্ম মহাসচিব লিটন এরশাদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন, নিসচা’র মহাসচিব সৈয়দ এহসান-উল হক কামাল ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক সাদেক হোসেন বাবুল। অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশনা ‘নিরাপদ’র মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নিসচা’র ভাইস চেয়ারম্যান শামীম আলম দীপেন, যুগ্ম মহাসচিব বেলায়েত হোসেন নান্টু, সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন, অর্থ সম্পাদক নাসিম রুমি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজুল মঈন জয়, দপ্তর সম্পাদক ফিরোজ আলম মিলন, সমাজকল্যাণ সম্পাদক আসাদুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত