আপডেট :

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

রাজধানীতে ফ্ল্যাট থেকে গৃহকর্ত্রী ও গৃহকর্মীর লাশ উদ্ধার

রাজধানীতে ফ্ল্যাট থেকে গৃহকর্ত্রী ও গৃহকর্মীর লাশ উদ্ধার


রাজধানী মিরপুর এলাকার একটি ফ্ল্যাট থেকে শিশু গৃহকর্মী ও বৃদ্ধা গৃহকর্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম সুমি (১৫) বৃদ্ধা গৃহকর্ত্রীর নাম সাহেদা বেগম (৬৫)।

মঙ্গলবার সন্ধ্যায় সাতটার দিকে খবর পেয়ে পুলিশ তাদের বাসা থেকে লাশ দুটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

জানা গেছে, সাহেদা বেগম মিরপুর ২ নম্বর সেকশনের এ ব্লকের ২ নম্বর সড়কের ১১ নম্বর ভবনের চারতলার একটি ফ্ল্যাটে বসবাস করেন। গত সপ্তাহে ওই বাসার গৃহকর্মীর কাজের জন্য সুমিকে নিয়ে আসা হয়। বাসায় মূলত সাহিদা এবং সুমি থাকতো। তবে সাহেদা বেগমের এক পালিত পুত্র রয়েছে। তিনি ওই বাসায় নিয়মিত আসা যাওয়া করেন। এ ঘটনার পর থেকে ওই পালিত পুত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পুলিশ জানিয়েছে।

মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোহাম্মদ আক্তার জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খবর পেয়ে ওই বাসা থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়। লাশ দেখে পুলিশ ধারনা করছে তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এদিকে মিরপুর ডিভিশনের উপকমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ জানান, সন্ধ্যায় খবর পেয়ে ফ্ল্যাটটিতে পুলিশ সদস্যরা যান। সেখানে দুজনের লাশ পাওয়া গেছে। ঘটনাস্থলে আলামত সংগ্রহের জন্য সিআইডির ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তাদের মৃত্যুর ব্যাপারে তদন্ত চলছে।

শেয়ার করুন

পাঠকের মতামত