আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

দেশে নিয়ন্ত্রিত গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে: ভিপি নুর

দেশে নিয়ন্ত্রিত গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে: ভিপি নুর


নিয়ন্ত্রিত গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, দেশের এই গণতন্ত্রহীনতার জন্য রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীদের ব্যর্থতা রয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদেন শেষে ভিপি নুর সাংবাদিকদের এ সব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, মুক্তিযোদ্ধারা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্ন পূরণ হয়নি। দেশের গণতন্ত্রের ওপর বারবার হামলা হয়েছে। গণতন্ত্রের নাম দিয়ে স্বৈরাচারী সরকার কায়েম হয়েছে। ফলে তরুণ প্রজন্মকে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, স্বাধীন দেশে শ্রমিকদেরকে অনশন করে মৃত্যুবরণ করতে হচ্ছে। দেশে সরকারের প্রতি জনগণের আস্থা নেই। বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা নেই। ফলে তরুণ প্রজন্মের দায়িত্ব নতুন করে গণতান্ত্রিক শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তোলা।

ভিপি নুরুল হক নুর বলেন, স্বাধীনতার ৪৮ বছরেও যুদ্ধাপরাধীদের বিচার শেষ করা যায়নি। দ্রুত বিচার ট্রাইব্যুনাল করা হলেও রাজনৈতিক বিবেচনায় বিচার করায় তা দীর্ঘায়িত হচ্ছে। বিজয়ের মাসে যুদ্ধাপরাধীকে শহীদ লেখার ধৃষ্টতার তীব্র নিন্দা জানাই এবং যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার শেষ করে দেশকে কলঙ্কমুক্ত করার দাবি জানাই।

শেয়ার করুন

পাঠকের মতামত