আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

নুরের উপর হামলাকারীদের অনেকেই হত্যা মামলায় অভিযুক্ত : আসিফ নজরুল

নুরের উপর হামলাকারীদের অনেকেই হত্যা মামলায় অভিযুক্ত : আসিফ নজরুল


অন্যায় অপচেষ্টার বিরুদ্ধে কথা বলার, রুখে দাঁড়ানোর অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার বিকেলে সন্ত্রাস বিরোধী ছাত্র ঐক্য-এর ব্যানারে আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন।

গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু)র ভিপি নূর হোসেন নুর ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শিক্ষার্থীরা ঢা‌বির রাজু ভাস্ক‌র্যের পাদ‌দে‌শে এ প্রতিবাদ সভার আয়োজন করে।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, মুক্তিযুদ্ধের নাম দিয়ে যারা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে তাদের অনেকেই হত্যা মামলায় অভিযুক্ত। চাঁদাবাজিতে অভিযুক্ত। পত্রিকায় দেখলাম তাদের অনেকে বিকৃত যৌনাচারেও অভিযুক্ত। সমাবেশে আসিফ নজরুল বলেন, হামলায় যারা জড়িত ছিল তাদের অনেকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। হামলায় জড়িতরা ভিডিও ফুটেজ গায়েব করেছে। তিনি বলেন, এর আগেও ভিসির বাসভবনে হামলা করা হয়েছিল। শিক্ষার্থীরা যখন ভিডিও ফুটেজ প্রকাশের দাবি করে তা করা হয়নি।‌ বরং ছাত্র সংগঠনের নেতাদের মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। আমি আশা করব রোববারের ঘটনায় ভিডিও ফুটেজ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার বক্তব্য ভুল প্রমাণিত করবেন।

তি‌নি ব‌লেন, আজকে অনেকে ভিপি নুরকে এইভাবে কথা বলা যাবে ওইভাবে কথা বলা যাবে না, এসব নসিহত দিচ্ছেন। দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এসব নেতাদের মধ্যে অনেক বড় বড় সাবেক ছাত্র নেতাও রয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, তারা যদি ওই সময় অধিকার ও সংগ্রামের বিষয়ে কথা না বলতেন আজকে কি মুক্তিযুদ্ধ হত । তারা যদি জনগণের অধিকার নিয়ে কথা না বলতেন তাহলে ‌কি মুক্তিযুদ্ধ হতো। তাহলে কি এরশাদের পতন হত। ওয়ান-ইলেভেনের সময় যদি তারা কথা না বলতেন আমরা কথা না বলতাম তাহলে কি দেশে গণতন্ত্র ফিরে আসতো। তাহলে কি তারা আজকের রাষ্ট্র ক্ষমতায় আসতে পারতেন?

আ‌সিফ নজরুল‌ বলেন, ভারতের লক্ষ লক্ষ মুসলমানকে যদি বাংলাদেশে ফিরিয়ে দেয়ার পরিস্থিতি সৃষ্টি করা হয় তাহলে বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার রয়েছে তার প্রতিবাদ করার। আমাদের শিক্ষকদের মধ্যে মতপার্থক্য আছে, দলাদলি আছে, তবে সবকিছুর একটা সীমা আছে। আপনারা সীমালংঘন করে যাচ্ছেন। শিক্ষার্থীদের উপর যখন হামলা হয় আপনাদেরকে বলা হয়েছিল। সাহায্য চাওয়া হ‌য়ে‌ছিল কিন্তু আপনারা উ‌ল্টো তাদেরকে পুলিশে দেয়ার হুমকি দিয়েছেন। এর চে‌য়ে ন্যাক্কারজনক ঘটনা‌ আর কি হ‌তে পা‌রে। সমা‌বে‌শে উপ‌স্থিত ছি‌লেন, অধ্যাপক তানজিম উদ্দিন খান, জুনা‌য়েদ সা‌কি, অধ্যাপক সায়ীদ ফেরদৌসী, অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, খ্যাতিমান ফটোগ্রাফার শহিদুল আলমসহ বি‌ভিন্ন ছাত্র সংগঠ‌নের নেতারা।

শেয়ার করুন

পাঠকের মতামত