আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

দেশে তীব্র শীত, আরও বাড়ার আশঙ্কা

দেশে তীব্র শীত, আরও বাড়ার আশঙ্কা


সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রাজধানীসহ দেশের অনেক জায়গায় বৃহস্পতিবার রাতে বৃষ্টি হয়েছে। বৃষ্টি কোথাও বেশি আবার কোথাও গুঁড়ি-গুঁড়ি। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবার সারাদিন আকাশ মেঘলা থাকবে। কোথাও হালকা কোথাও ভারী বৃষ্টি হবে। তবে তা একটানা নয়, থেমে থেমে। শনিবারও একই অবস্থা থাকবে। তাপমাত্রা  ১ থেকে ২ ডিগ্রি আরো কমতে পারে।

আবহাওয়া অফিস সূত্র জানায়, বৃষ্টি হলেও দেশের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা এখন বেশি। মেঘ আর কুয়াশার কারণে তাপমাত্রা কমেনি। তবে বাতাস থাকায় শীত আগের মতো অনুভূত হচ্ছে। মেঘ কেটে গেলে তাপমাত্রা আরো নেমে যাবে। যেসব এলাকায় এখন শৈত্যপ্রবাহ আছে সেসব জায়গায় এটি বিস্তার লাভ করতে পারে।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত যশোরে সর্বোচ্চ ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকা বিভাগের প্রায় সব জায়গায় বৃষ্টি হয়েছে। ঢাকায় ৫, টাঙ্গাইলে ৫, ফরিদপুরে ৯, মাদারীপুরে ৪, গোপালগঞ্জে ৯, কিশোরগঞ্জের নিকলীতে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বিভাগের মধ্যে সীতাকুণ্ডে ১০, কুমিল্লায় ৮ ও চাঁদপুরে ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া অন্য জেলাগুলোতেও বৃষ্টি হয়েছে। পাবনার ঈশ্বরদীতে ৩, খুলনা ও মোংলায় ৮, পটুয়াখালীতে ৮ ও বরিশালে ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

বৃষ্টি হলেও আজ শুক্রবার তাপমাত্রা খুব একটা কমেনি। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুঁলিয়ায় ৯ দশমিক ২। যা বৃহস্পতিবার ছিল ৫ দশমিক ৭। এদিকে ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ২ যা বৃহস্পতিবার ছিল ১২ দশমিক ৫। এছাড়া আজ ময়মনসিংহে ১২ দশমিক ৫ যা বৃহস্পতিবার ছিল ৯ দশমিক ৪, চট্টগ্রামে আজ তাপমাত্রা একই আছে (১৩ দশমিক ৫), সিলেটে ১৩ দশমিক ২, বৃহস্পতিবার ছিল ১২ দশমিক ৪, রাজশাহীতে ১১ দশমিক ৮, বৃহস্পতিবার ছিল ১০, রংপুরে ১১ দশমিক ৫, বৃহস্পতিবার ছিল ৯ দশমিক ৫, খুলনায় কমে ১২ দশমিক ৮, বৃহস্পতিবার ছিল ১৪ এবং বরিশালে ১৩ দশমিক ২ যা বৃহস্পতিবার ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন

পাঠকের মতামত