আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে দাওয়াত পাননি শোভন-রাব্বানী

ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে দাওয়াত পাননি শোভন-রাব্বানী


ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া ছাত্রলীগ পরিবারের পুনর্মিলনীতে দাওয়াত দেওয়া হয়নি দুর্নীতির দায়ে অপসারিত ছাত্রলীগের সাবেক সভাপতি রেজুওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে।

বুধবার রাতে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন। 

আগামী শনিবার ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে এদিন বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ পরিবারের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। যেখানে ছাত্রলীগের সাবেক-বর্তমান বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত থাকার কথা রয়েছে। এ উপলক্ষ্যে তাদের অধিকাংশকেই দাওয়াত দেওয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার লক্ষ্যে গঠিত দপ্তর উপ কমিটির এক নেতা। আর এতে  ছাত্রলীগের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তথ্যের সত্যতা নিশ্চিত করে লেখক ভট্টাচার্য বলেন, প্রোগ্রামে ওনারা থাকবেন না।

এ বিষয়ে ছাত্রলীগের গত কমিটির উপ দপ্তর সম্পাদক নকিবুল ইসলাম সুমন বলেন, ছাত্রলীগ থেকে অপসারিত হওয়ায় তাদের প্রোগ্রামে যাওয়ার সুযোগ নেই। আমরা আশা করবো তারা প্রোগ্রামে যাবেন না।

দুর্নীতিসহ নানা অভিযোগে দায়িত্ব নেওয়ার এক বছরের মাথায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে অপসারিত হন শোভন ও রাব্বানী। এরপর ভারপ্রাপ্ত হিসেবে নেতৃত্ব আসেন ছাত্রলীগের ১ নং সহ-সভাপতি আল নাহিয়ান খান জয় এবং ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

শেয়ার করুন

পাঠকের মতামত