আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

বাংলাদেশে অবৈধ লাখ লাখ ভারতীয় চাকরিজীবী ও ব্যবসায়ীকে ফেরত পাঠাতে হবে: ডা. ইরান

বাংলাদেশে অবৈধ লাখ লাখ ভারতীয় চাকরিজীবী ও ব্যবসায়ীকে ফেরত পাঠাতে হবে: ডা. ইরান


ভারতে সংখ্যালঘু মুসলমানদের রাষ্ট্রহীন করতে এনআরসির প্রতিবাদ জানিয়ে লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেন, মিয়ানমারের রোহিঙ্গাদের মতো ভারতও মুসলমানদের বাংলাদেশে পাঠানোর জন্যই এনআরসি বিল পাস করেছে। কিন্তু নতজানু সরকার এসব নিয়ে কথা বলছে না। বাংলাদেশে লাখ লাখ ভারতীয় অবৈধভাবে চাকরি ও ব্যবসা বানিজ্য করছে তাদের চিহিৃত করে ফেরত পাঠাতে হবে। তিনি ভারতের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি বাতিল, ফারাক্কা, গঙ্গা, তিস্তাসহ পানির ন্যায্য হিস্যা আদায়, সীমান্ত হত্যা বন্ধ ও ভারতে ভয়াবহ সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আগ্রাসন বিরোধী সংগ্রাম জোরদার করার আহবান জানান।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ফেলানী হত্যা দিবসে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত আগ্রাসন বিরোধী প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সরকারের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, সরকার বাংলাদেশের স্বাধীনতা সার্বভেমত্বকে ধ্বংস করে দিতে চাচ্ছে। এই অবৈধ সরকারকে যদি দমন করতে হয়, তার একমাত্র পথ হচ্ছে রাজপথের আন্দোলন। তাই ফেলানী হত্যা দিবসে আমরা শপথ করি সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদের ঝান্ডা তুলে ধরি। আর প্রতিবাদের মধ্যেই এই সরকারের পতন ঘটবে।

তিনি বলেন, আমরা আজ কিভাবে আক্রান্ত হচ্ছি, আমাদের পাশর্^বর্তী দেশে যে এনআরসি আইন পাস করেছে, এই আইনের মাধ্যমে ভারতের মুসলিম নাগরিকদের তাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। মিয়ানমারের আগ্রাসী শক্তির কারনে রোহিঙ্গারা আজ আমাদের দেশে অবস্থান করছে। এখন ভারতের মুসলমানদের বাংলাদেশে তাড়িয়ে দেয়ার ব্যবস্থা করা হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, তিস্তার জন্য উত্তরবঙ্গে হাহাকার, মরুভূমি হয়ে যাচ্ছে, জীববৈচিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। মাঠে ফসল হচ্ছে না। কৃষকেরা হাহাকার করছে কিন্তু আমাদের কোন প্রতিবাদ নেই, বর্তমান সরকারের কোন প্রতিবাদ নেই।

তিনি বলেন, ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থার জন্য আমরা কৃষক শ্রমিক জনতা মিলে যুদ্ধ করেছিলাম। এনেছিলাম দেশের স্বাধীনতা। রনাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু আজকে আমরা কী দেখতে পাচ্ছি, আমাদের স্বাধীন দেশে গণতন্ত্র নেই, কথা বলার অধিকার নেই। ভোটারবিহীন সরকার নতজানু পররাষ্ট্রনীতির কারনে প্রতিবেশী দেশের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে পারছে না।

সেলিমা রহমান বলেন, সিটি করপোরেশন নির্বাচনের পূর্বে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাউন্সিলর এবং (সংরক্ষিত আসন) নারী কাউন্সিলরদের মনোনয়ন প্রত্যাহার করার জন্য আওয়ামী লীগ নেতারা নানান ভাবে চাপ প্রয়োগ করছে, বাড়ি-ঘরে হামলা চালাচ্ছে। আমাদের কাউন্সিলর প্রার্থীকে তারা তুলে নিয়ে যাচ্ছে, এই হলো তাদের পরিকল্পনা। তারা নির্বাচন করবে না, তারা আবারও সিটি করপোরেশন দখলে নিতে চাচ্ছে।

লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে ও মহাসচিব লায়ন ফারুক রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন স্বাধীনতা ফোরাম সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, এনডিপি চেয়ারম্যান কারী আবু তাহের, লেবার পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক হুমাউন কবীর, লেবার পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম সাদী, যুবমিশন আহবায়ক মোহেব্বুল্লাহ আল মেহেদী, সদস্য সচিব মোঃ সৈকত হোসেন, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মোঃ মিলন, সাধারন সম্পাদক শরিফুল ইসলাম ও আর্ন্তজাতিক সম্পাদক কবি ইকবাল হোসেন প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত