আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

শিক্ষার্থীরা আন্দোলনে, ক্রিকেট মাঠে ভিসি

শিক্ষার্থীরা আন্দোলনে, ক্রিকেট মাঠে ভিসি


ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে চলছে প্রতিবাদী আন্দোলন। গত দুইদিন ধরে রাতদিন জেগে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

এর মধ্যে বঙ্গবন্ধু টিচার্স ক্রিকেট লীগের উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার শিকার হন তিনি।

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গতকাল ও আজ দিনভর আন্দোলনে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ক্যাম্পাসে বিভিন্ন ছাত্রসংগঠনের পাশাপাশি বিচারের দাবিতে ব্যাচভিত্তিকভাবে আন্দোলন-কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা।

একদিকে যখন আন্দোলন চলছে, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রিকেট লিগ উদ্বোধন করেন উপাচার্য।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট কমিটির চেয়ারম্যান মো. হাসিবুর রশীদ, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অসীম সরকার, শিক্ষক সমিতির নেতা জিয়াউর রহমান প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত