আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

বিএনপির দুই প্রার্থীকে জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থন

বিএনপির দুই প্রার্থীকে জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থন

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত দুই প্রার্থী তাবিথ আউয়াল ও প্রকৌশলী ইশরাক হোসেনকে সমর্থন জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। এই দুই প্রার্থীর পক্ষে ফ্রন্টের নেতারা নির্বাচনী প্রচারণায়ও অংশ নেবেন। বুধবার রাজধানীর মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনের বৈঠক শেষে এ সমর্থনের কথা জানানো হয়।

বৈঠক শেষে ড. কামাল হোসেন বলেন, সরকার নানা কার্যকলাপের মধ্য দিয়ে গণতন্ত্রকে সবদিক থেকে ধ্বংস করেছে। প্রতিটি নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করে শুধু ফল ঘোষণা হয়েছে। আমাদের আশঙ্কা, এবারও একই ধরনের একটা নাটক করার প্রস্তুতি নিচ্ছে সরকার।

'অধিকার প্রতিষ্ঠায় ও দেশকে বাঁচানোর' জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে কামাল হোসেন বলেন, জনগণ যেটা চাচ্ছে সেভাবে নির্বাচন যেন করাতে পারি। আর যদি সরকার নির্লজ্জভাবে সবকিছু করে তখন আমাদের আন্দোলন করে এগিয়ে যেতে হবে।

ঐক্যফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই এ নির্বাচনে অংশ নিতে চাই। এ জন্য ঐক্যফ্রন্টের পক্ষ থেকে এ দু'জন প্রার্থীকে সর্বাত্মক সমর্থন জানাচ্ছি। তাদের নির্বাচনী প্রচারণায় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতাসহ অন্যান্য নেতারা অংশ নেবেন।

নির্বাচন প্রক্রিয়াকে সরকার ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে মান্না বলেন, নির্বাচনটা একটা সাজানো নাটক। ফলাফল তারা আগেই তৈরি করে রাখে। এই ঘটনা ২০০৯ সালে, সিটি করপোরেশনের নির্বাচনগুলোতে, ২০১৪ সালের নির্বাচন আর ২০১৯ সালে হয়েছে। দিনের ভোট আগের রাতে হয়েছে। কিন্তু সুষ্ঠু নির্বাচন হলে এবারও আমাদের বিজয় নিশ্চিত। কেড়ে নেওয়া ছাড়া তারা জিততে পারবে না। এবার কেড়ে নিতে দেব না। ইভিএম ব্যবহার ও বিএনপি সমর্থিত এক কাউন্সিল প্রার্থীকে গ্রেপ্তারেরও সমালোচনা করেন তিনি।

ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেন, এখনো প্রচার শুরু হয় নাই। প্রচারের আগেই অন্যপক্ষের দৃশ্যমান অনিয়ম দেখছি। এতে এখনো বিশ্বাস করতে পারছি না যে, একটা সুষ্ঠু নির্বাচন হবে। তবে আমরা জেনেশুনে নির্বাচনে লড়াই করছি। সামনে যত প্রতিকূলতা আছে সবগুলোকে অতিক্রম করতে চাই। ভোটের অধিকার রক্ষা করতে চাই।

নির্বাচন কমিশন অনিয়মের নানা অভিযোগ গ্রহণ করলেও কার্যকর ব্যবস্থা নিচ্ছে না ইঙ্গিত করে তিনি বলেন, অন্যপক্ষের অভিযোগের বিষয় নির্বাচন কমিশন এড়িয়ে যাওয়ার জন্য বলছেন- অভিযোগ ঠিক না বা তথ্য পাওয়া যাচ্ছে না বা আরো তথ্য লাগবে।

ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক বলেন, নির্বাচনের পরিবেশ নিয়ে নতুন করে বলার কিছু নেই। পরিবেশ যেদিকে যাচ্ছে- এটি বোঝাই যাচ্ছে যে, সম্পূর্ণভাবে প্রশাসনকে ব্যবহার করে এই ভোটের ফলাফলকে প্রভাবিত করা হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গণফোরামের নির্বাহী সভাপতি আবু সাঈদ, সুব্রত চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য মহসিন রশীদ, জেএসডির কার্যকারী সভাপতি সা কা ম আনিছুর রহমান খান, কার্যকারী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের শহিদুল্লাহ কায়সার, মমিনুল হক, জাহেদুর রহমান, বিকল্পধারা বাংলাদেশ মহাসচিব শাহ আহমেদ বাদল।

খালেদা জিয়ার সাক্ষাৎ চেয়ে আবেদন দুই প্রার্থীর: বিএসএমএমইউ'তে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে আবেদন করেছেন ঢাকার দুই সিটিতে দলটি সমর্থিত দুই মেয়র প্রার্থী। বুধবার খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে আইজি প্রিজন ও জেলসুপার বরাবর আবেদন করেছেন তারা।

এ বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইশরাক বলেন, আমাদের অভিভাবক খালেদা জিয়ার দোয়া নিতে তার সাক্ষাতের জন্য আবেদন করেছি। সেই ব্যবস্থাটা অন্তত করুন।

শেয়ার করুন

পাঠকের মতামত