আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত নির্বাচন চাই না: কাদের

প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত নির্বাচন চাই না: কাদের


ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার সবধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলেও জানান তিনি। নির্বাচন প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত হোক সেটা সরকারি দল চায় না বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

সোমবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কৃষক লীগের একটি অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরব আমিরাতে যাওয়ার আগে বিমানবন্দরে পরিষ্কারভাবে বলে দিয়েছেন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হতে হবে। ফেয়ার নির্বাচন হওয়ার জন্য যত সহযোগিতা লাগবে তা দিয়ে যাবে সরকার। সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ করা হবে না।’

‘আমরা নির্বাচনের আচরণবিধি মেনে নির্বাচন করবো। নির্বাচনে কোনো বাড়াবাড়ি হবে না। জনগণ যাতে খুশি তাকে ভোট দেবে। সরকারি দল হিসেবে আমরা জনগণের রায় মাথা পেতে নেব।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা চাই একটা ভালো নির্বাচন হোক। প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত নির্বাচন করতে চাই না। আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই। মাননীয় প্রধানমন্ত্রীর সেই নির্দশনাই দিয়েছেন।’

মন্ত্রী-এমপিদের নির্বাচনী প্রচারে অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আওয়ামী লীগ মেনে নিয়েছে জানিয়ে দলটির এই মুখপাত্র বলেন, ‘বিএনপির মহাসচিব যদি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন তাহলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কেন পারবেন না এটা হলো আমাদের প্রশ্ন। স্বাভাবিকভাবেই প্রশ্নটা আমরা করেছি, কোনো গণতান্ত্রিক দেশে স্থানীয় সরকার নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী অংশ নেন, ক্যাম্পেইন করেন। ভারতের কর্নাটকের বিধানসবা নির্বাচন এবং এমনকি ত্রিপুরার বিধানসভা নির্বাচনের ভারতের প্রধানমন্ত্রীকে দেখেছি ক্যাম্পেইনে এসেছেন এবং বক্তব্য রেখেছেন। উন্নত কোনো গণতান্ত্রিক দেশে স্থানীয় সরকার নির্বাচনে মন্ত্রীদের অংশগ্রহণে কোনো বাধা নেই। আমাদের এখানে কেন এটা হলো এই প্রশ্নটা আমরা করেছি। প্রতিবাদ করিনি।’

‘আমরা এটা মেনেও নিয়েছি। আমাদের যুক্তিযুক্ত বিষয়টি আমরা শুরু জানিয়েছি মাত্র। এটা লেভেলে প্লেয়িং ফিল্ড হতে পারে না। বাংলাদেশের জন্য এটা অভিনব একটা কিছু যে মন্ত্রী সাংসদরা অংশ নিতে পারবেন না। এটা হওয়া উচিত নয়।’

কাদের বলেন, ‘নির্বাচন কমিশন আমাদের যুক্তি খণ্ডন করে বলেছেন, তাদের আচরণবিধিতে যা আছে সেটাই ফলো করার জন্য। আমার সেটা মেনে চলছি। আমাদের পক্ষ থেকে এই বিষয়ে আগেও কোনো আপত্তি ছিল না, এখনো নেই। আমরা শুধু যুক্তির প্রশ্নে এই কথাটি উত্থাপন করেছি।’

‘এমনকি ইভিএমের ব্যাপারে আমরা পরিষ্কারভাবে বলেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন নির্বাচন পরিচালনা করবে ইসি। তারা যে ইলেকশন কন্ডাক্ট করবে সেখানে সরকারের পক্ষ থেকে কোনো প্রকার হস্তক্ষেপ থাকবে না। সরকার কোনো ব্যাপারেই তাদেরকে নির্দেশ দেবে না।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘নীতিগতভাবে আমরা ইভিএমের পক্ষে। আমরা আধুনিক প্রযুক্তিতে বিশ্বাস করি। এজন্য সহজে ভোট প্রদান, ভোট গণনা, আধুনিক পদ্ধতি অনেক সহজ। এটা পরীক্ষিত বিষয়। কাজেই আমরা এটার পক্ষে। যদি ইসি মনে করে ইভিএম সিস্টেম ছাড়া অতীতের মতো করবে এটাও তাদের সিদ্ধান্তের ব্যাপার।’

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে যখন আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা হয়, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও ভূমিকা থাকবে না। তখন নির্বাচন কমিশনের অধীনেই চলে যাবে আইন প্রয়োগকারী সংস্থা। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আইন প্রয়োগকারী সংস্থা তাদের দায়িত্ব পালন করবে।’

বিএনপির প্রার্থীর ওপর হামলার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এই ধরনের অভিযোগতো আমাদের প্রার্থীও করেছে যে, নৌকার সমর্থকদের ওপর হামলা হয়েছে। তাদের গাড়ি ভাঙচুর হয়েছে, কর্মীকে মারধর করা হয়েছে পুরান ঢাকায়।’

 ‘এটা ইসির দায়িত্ব। কাজেই আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেয়ার মালিক হচ্ছে নির্বাচন কমিশন। কোনো পক্ষ যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তারা অবশ্যই ব্যবস্থা নিতে পারে। এই ব্যবস্থা যদি আমাদের কারো লঙ্ঘনে নিতে হয় সেই বিষয়টি অবশ্যই আমরা মেনে নেবো।’

স্বরসতী পূজার জন্য নির্বাচন পিছিয়ে নেয়া না নেয়ার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলেও অপর এক প্রশ্নের জবাবে জানান ওবায়দুল কাদের।

শেয়ার করুন

পাঠকের মতামত