আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

প্রেমের টানে রোহিঙ্গা তরুণী কুষ্টিয়ায়

প্রেমের টানে রোহিঙ্গা তরুণী কুষ্টিয়ায়


প্রেমের টানে ক্যাম্প ছেড়ে কুষ্টিয়ায় এসে পুলিশের হাতে ধরা পড়েছেন এক রোহিঙ্গা তরুণী। বৃহস্পতিবার কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের একটি দল সদর উপজেলার হরিপুর ইউনিয়ন থেকে ওই তরুণীকে আটক করে। এর আগে গত শনিবার কক্সবাজার কুতুপালং ট্যাংকখালী ১৭ নম্বর ক্যাম্প থেকে তিনি কুষ্টিয়ায় আসেন।

আটক তরুণী উম্মুল খায়ের (২২) মিয়ানমারের মংডু উপজেলার সিতা পরীক্ষা গ্রামের ফজল হকের মেয়ে। দেশটির সেনাবাহিনীর নির্মম নির্যাতনের কারণে মিয়ানমার থেকে পালিয়ে এসে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেন।

রোহিঙ্গা তরুণীর প্রেমিক ওই যুবককেও আটক করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে তার পরিচয় প্রকাশ করেনি।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) গোলাম সবুর বলেন, মেয়েটিকে কুতুপালং ক্যাম্পে পাঠানে হবে। এছাড়া ওই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদহ গ্রামের একটি বাড়িতে রোহিঙ্গা এক তরুণী অবস্থান করছে। খবর পেয়ে সেখানে বৃহস্পতিবার বেলা ১২টায় অভিযান চালানো হয়। তরুণীসহ ওই যুবককে আটক করা হয়। পরে তাদের গোয়েন্দা কার্যালয়ে নেয়া হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত