আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

ফেন্সিডিলের বোতল দিয়ে বাংলাদেশের মানচিত্র বানিয়ে সমালোচনার মুখে বিজিবি

ফেন্সিডিলের বোতল দিয়ে বাংলাদেশের মানচিত্র বানিয়ে সমালোচনার মুখে বিজিবি

জব্দ করা ফেন্সিডিল নামের মাদকের বোতল দিয়ে বাংলাদেশের মানচিত্র বানানোয় সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশের কুষ্টিয়ায় বর্ডার গার্ড।
ফেন্সিডিল নামের মাদকের বোতল দিয়ে বাংলাদেশের মানচিত্র বানানোর এক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে এই সমালোচনা শুরু হয়।
কুষ্টিয়ার মিরপুরে ৪ঠা ফেব্রুয়ারি বিজিবি একটি অনুষ্ঠান আয়োজন করে, যেখানে গত কিছুদিনে বিজিবি'র জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ওই অনুষ্ঠানের শুরুতে প্রদর্শনীর উদ্দেশ্যে জব্দকৃত সব ধরণের মাদকদ্রব্য একসাথে সাজিয়ে রাখা হয়। সেখানে বাংলাদেশের ম্যাপের আদলে একটি প্রতিকৃতি তৈরি করা হয়, যেটি তৈরি করা হয় ফেন্সিডিলের বোতল দিয়ে।
ফেন্সিডিলের বোতল দিয়ে তৈরি করা মানচিত্রের ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর সেটি নিয়ে তৈরি হয়েছে সমালোচনা।
সমালোচনাকারীদের অনেকের মতে, ফেন্সিডিলের বোতল দিয়ে দেশের ম্যাপ তৈরি করায় বাংলাদেশের মানচিত্রকে অপমান করা হয়েছে। আবার কারো কারো মতে, মাদক ধ্বংস কার্যক্রমের মতো একটি অনুষ্ঠানের গুরুত্বকে খর্ব করে বিষয়টিকে হাস্যরসের বস্তু হিসেবে উপস্থাপন করেছে।
এদিকে বর্ডার গার্ড বাংলাদেশের যেই বিভাগ অনুষ্ঠানটির আয়োজক ছিল, তারা অবশ্য বিশেষ কোনও উদ্দেশ্য নিয়ে মানচিত্র তৈরির মতো কাজ করেনি বলে জানিয়েছে। আয়োজকরা বলছেন, বাংলাদেশের সব অঞ্চলে মাদকের বিস্তারের বিষয়টি তুলে ধরতেই প্রতীকী এই মানচিত্র তৈরি করেছিলেন তারা। একই সঙ্গে দেশের সব এলাকায় মাদক নির্মূলে বিজিবি'র ভূমিকা তুলে ধরাটাও এর একটি উদ্দেশ্য ছিল বলে জানান আয়োজকরা।

শেয়ার করুন

পাঠকের মতামত