আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

বনানীর টিঅ্যান্ডটি কলোনির বস্তিতে আগুন

বনানীর টিঅ্যান্ডটি কলোনির বস্তিতে আগুন



রাজধানী বনানীর টিঅ্যান্ডটি কলোনির বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বস্তির এক বাসিন্দা জানান, শনিবার গভীর রাতে আগুন লাগে। এ সময় সবাই ঘুমিয়ে ছিল। আগুন লাগার খবরে সবাই চারিদিকে ছুটাছুটি করতে থাকে। ধারণা করা হচ্ছে কয়েলের আগুন থেকে এই আগুনের উৎপত্তি।

তেজগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার মোক্তার হোসাইন জানান, রাত ৩টা ২৮ মিনিটের দিকে প্রথমে বনানীর গোডাউন বস্তিতে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে পাশের বাইদা বস্তিতেও। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরবর্তীতে আরো চারটি ইউনিট সেখানে যুক্ত হয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে কোথা থেকে, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। তদন্ত শেষে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শেয়ার করুন

পাঠকের মতামত