আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

আজহারীকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে: ভিপি নুর

আজহারীকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে: ভিপি নুর


বর্তমান সময়ের আলোচিত ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।

শুক্রবার বেলা ১১টার পর নিজের ফেসবুক পেজে লাইভে এসে তিনি এ মন্তব্য করেন।

নুর বলেন, মিজানুর রহমান আজহারী বর্তমানে নিঃসন্দেহে জনপ্রিয় ইসলামি বক্তা ও আলোচক। ওয়াজ মাহফিলের নাম্বার ওয়ান মাওলানা।

‘তিনি যেখানেই যান সেখানেই উপচেপড়া ভিড়। বিশেষ করে তরুণরা তার মাহফিলে ভিড় জমাচ্ছে। উনার মাহফিলে যত লোক হয় এরকম সচরাচর আর কোনো আলেম ওলামার মাহফিলে আমি এত লোক দেখিনি।’

ভিপি নুর বলেন, আমি তার ওয়াজ মাহফিল সরাসরি দেখিনি। তবে ফেসবুক, স্যোশাল মিডিয়া ও ইউটিউবে তার ওয়াজ শুনে অনুধাবন করতে পেরেছি- বাংলাদেশে তার জনপ্রিয়তা তৈরি হয়েছে। বাংলাদেশে দিন দিন ইসলামি ধর্মাবলম্বী ও ইসলাম প্রিয় মানুষের কাছে একজন জনপ্রিয় ব্যক্তি হয়ে উঠেছেন তিনি।

‘বাংলাদেশে ছোট বাচ্চারাসহ বৃদ্ধরাও যারা স্যোশাল মিডিয়া ব্যবহার করেন তারাও আজহারীর পরিচয় জেনে গেছেন। ফেসবুকে ও ইউটিউবে তার ওয়াজ মাহফিলের যে ভিউ হয় তাতে অস্বীকার করার উপায় নাই যে তিনি একজন জনপ্রিয় বক্তা।’

নুর বলেন, সমস্যা হলো বর্তমান সময়ে আজহারী আলোচনায় এসেছেন। আমাদের ধর্মপ্রতিমন্ত্রীর এক বক্তব্যে শুনতে পেলাম তিনি নাকি জামায়াতের লোক।

তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, তাকে পছন্দ করি বা অপছন্দ করি সেটা মুখ্য বিষয় না। বাংলাদেশে যারা ইসলাম ধর্ম বিশ্বাস করে বা ইসলাম ধর্মের অনুসারী তাদের কাছে তিনি জনপ্রিয়তা পেয়েছেন।

আজহারীর জনপ্রিয়তার কারণ উল্লেখ করে ডাকসু ভিপি বলেন, গতানুগতিক ওয়াজ মাহফিলের তুলনায় তার ওয়াজ মহাফিল ভিন্ন ধাচের হয়ে থাকে। সমকালীন প্রসঙ্গ, প্রযুক্তি, আধুনিক বিষয় নিয়ে তিনি আলোচনা করেন।

‘বর্তমান সময়ে মোবাইল ব্যবহার করা যাবে কিনা, অনেকেই বলেন টিভি দেখা যাবে না- এসব বিতকির্ত বিষয়ে নিয়ে বিজ্ঞানভিত্তিক আলোচনা করেন তিনি।’

অর্থপ্রতিমন্ত্রীর সমালোচনা করে নুর বলেন, তিনি (আজহারী) যদি জামায়াতের লোক হয়ে থাকেন তবে সেটির সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ ধর্মপ্রতিমন্ত্রীর উপস্থাপন করা উচিৎ ছিল। তথ্যপ্রমাণের ভিত্তিতে তিনি যদি কোনো ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে থাকেন বা বিতর্কিত বক্তব্য দিয়ে থাকেন সে বিষয়ে ব্যবস্থা নেয়া যেতে পারে।

‘কিন্তু কথা নেই বার্তা নেই, তার বিরুদ্ধে অভিযোগ আনা হলো,’ যোগ করেন তিনি।

নুর আরও বলেন, বিবিসির একটা নিউজ মারফত জানতে পারলাম, তিনি স্ট্যাটাস দিয়েছেন এবং কাছের লোকজন স্বীকার করেছেন তিনি এই মুহূর্তে দেশে নাই। তিনি দেশ ছেড়েছেন। নিউজটি যেভাবে করা হয়ে সেটা পর্যালোচনা করে মনে হয়েছে তাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছে হয় তো।

তিনি আরও বলেন, আজহারী যদি সরকারের বাইরে ভিন্নমতের রাজনীতিতে বিশ্বাস করে থাকেন কিংবা ভিন্নমতের অনুসারী হয়ে থাকেন সেক্ষেত্রে তিনি যে কাজটি করে যাচ্ছিলেন বর্তমান সময়ে সেটি আমি ব্যক্তিগতভাবে বিরোধিতা করি না। কারণ সবকিছুর পরে প্রত্যেকেরই একটি ব্যক্তিগত উপলব্ধি আছে, দৃষ্টিভঙ্গি আছে।

আজহারীর আলোচনা বর্তমান সময়ের প্রেক্ষাপটে প্রয়োজন হয়ে পড়েছিল এবং তার আলোচনার খুবই প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন ডাকসু ভিপি।

নুর বলেন, আমাদের সমাজে মানুষের নৈতিক মূল্যবোধ চরম অবক্ষয় ধারণ করেছে। বাচ্চা থেকে বৃদ্ধ নারী যেখানে ধর্ষণের শিকার হয়, স্বামী স্ত্রীর হাতে নিহত হয়, যেখানে পারিবারিক অশান্তি, মানুষের মধ্যে অস্থিরতা, মানুষে মানুষে সহিংসতা কিংবা রাজনীতি বা ধর্মের নামে মানুষ খুন, উগ্রতা হচ্ছে সেই সময়ে এরকম একজন ধর্মীয় বক্তার প্রয়োজন আছে সমাজে।

‘এছাড়া ইসলামের বিভিন্ন বিষয়কে আজহারী যেভাবে মানুষের মাঝে আলোচনা করেন, সমকালীন প্রসঙ্গকে কানেক্ট করেন সে বিষয়টি আমার কাছে খুবই চমৎকার মনে হয়েছে।’

ডাকসু ভিপি বলেন, তরুণরা তার ওয়াজ মাহফিলের বড় একটা অংশ। যেহেতু আমাদের দেশ মুসলিম অধ্যুষিত। এখানে মুসলমানের সংখ্যাটাই বেশি। তাই আজহারীর ওয়াজের মাধ্যমে তরুণদের মাঝে বা ইসলাম ধর্মের মানুষের মধ্যে বিনয়, সহনশীলতা, মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ-এই বিষয়গুলো যদি নতুন করে জাগরণ করতে পারতাম, সেটি আমাদের জন্য একটা পজিটিভ বার্তা হতো।

শেয়ার করুন

পাঠকের মতামত