আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

ড. কামাল এখন রাস্তার ভাষায় কথা বলছেন : ওবায়দুল কাদের

ড. কামাল এখন রাস্তার ভাষায় কথা বলছেন : ওবায়দুল কাদের


মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা সেতুর পাশে তিনটি পুরনো সেতুর সংস্কার শেষে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের : ইত্তেফাক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সম্প্রতি ড. কামাল হোসেন রাজনীতির ভাষা ছেড়ে রাস্তার ভাষায় কথা বলছেন। ড. কামালের বক্তব্যে শুধু রাজনীতিবিদ নয় সারাদেশের মানুষ ব্যতিত, লাথি মেরে সরকারকে ক্ষমতা থেকে নামানো এটা রাজনীতির ভাষা নয় রাস্তার ভাষা।

রবিবার সকালে মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা সেতু পাশে আনুষ্ঠানিকভাবে তিনটি পুরনো সেতুর সংস্কার শেষে উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

এর আগে কাঁচপুর, মেঘনা ও মেঘনা-গোমতী দ্বিতীয় সেতু নির্মাণ ও বিদ্যমান সেতু পুনর্বাসন প্রকল্পের অধীনে পুনর্বাসিত কাঁচপুর, মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর উদ্বোধন করা হয়। এই সময় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও জাইকার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়া যে মামলায় সাজাপ্রাপ্ত সেটা কোনো রাজনৈতিক মামলা নয়। তাই তাকে রাজনৈতিকভাবে মুক্তি দেওয়ার সুযোগ নেই। তবে বেগম খালেদা জিয়ার মুক্তি নামে বিএনপি যদি আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে তবে কঠোর হাতে দমন করা হবে।

এদিকে নির্ধারিত সময়ে দ্বিতীয় কাঁচপুর মেঘনা গোমতী সেতু নির্মাণ ও বিদ্যমান পুরাতন সেতু তিনটির পুনর্বাসন কাজ শেষ করায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের ইতিহাসে এটি একটি মাইলফলক হয়ে থাকবে। জাইকা এই নির্মাণ কাজ বাস্তবায়ন করে।

শেয়ার করুন

পাঠকের মতামত