আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

সাংবাদিক সাগর-রুনি হত্যার আট বছর আজ, ৭১ বার পেছাল প্রতিবেদন দাখিলের তারিখ

সাংবাদিক সাগর-রুনি হত্যার আট বছর আজ,  ৭১ বার পেছাল প্রতিবেদন দাখিলের তারিখ

আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার অষ্টম বার্ষিকী আজ ১১ ফেব্রুয়ারি। হত্যাকাণ্ডের আট বছর পার হলেও হত্যা মামলাটির তদন্তের কূল-কিনারা করতে পারেনি তদন্তের দায়িত্বে থাকা পুলিশের বিশেষ সংস্থা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়ে ২৩ মার্চ নির্ধারণ করেছে। এ নিয়ে ৭১ বারের মতো পেছাল প্রতিবেদন দাখিলের তারিখ। হতাশা প্রকাশ করে সাগরের মা হত্যায় জড়িত সন্দেহে আটককৃতদের ছেড়ে দেওয়ার কথা বলেছেন। সাংবাদিক নেতারা অভিযোগ করেছেন, তদন্তের নামে কালক্ষেপণ করা হচ্ছে। প্রতি বছরের মতো আজও প্রতিবাদ সমাবেশ করবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি।

গতকাল মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে প্রতিবেদন দাখিল করতে পারেননি তদন্ত কর্মকর্তা ও র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শফিকুল আলম। গতকাল তিনি আদালতকে জানান, তদন্তে কোনো ক্লু (সূত্র) পাওয়া যায়নি। চারটি ডিএনএ প্রতিবেদনের মধ্যে দুটি মিলেছে। তবে আসামিদের সম্পৃক্ততা না পাওয়ায় সেগুলো ফের যুক্তরাষ্ট্রে এফবিআইয়ের ল্যাবে পাঠানো হয়েছে। পরে সময় বাড়ানোর আবেদন জানালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস ২৩ মার্চ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এর আগে ৭০ বার তারিখ পেছানো হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শফিকুল আলম প্রতিবেদন দাখিলে বিলম্ব সম্পর্কে বলেন, আসামি শনাক্ত না হওয়ায় দেরি হচ্ছে। সন্দেহভাজন হিসেবে আট জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক নারায়ণচন্দ্র রায় হত্যাকাণ্ডের সঙ্গে কে কে জড়িত এমন প্রশ্নের জবাবে বলেন, ‘সেটি আমার জানা নেই। তবে এ ঘটনায় ছয় জন কারাগারে।’ চলতি বছরে প্রতিবেদন দেওয়া সম্ভব কি না, তা-ও নিশ্চিত নন তিনি। গত বছরের মে মাসে মামলার দায়িত্ব পেয়েছেন উল্লেখ করে তদন্ত কর্মকর্তা বলেন, মামলাটি সম্পর্কে তিনি বিস্তারিত জানেন না। তবে তদন্ত প্রাথমিক পর্যায়ে এবং উল্লেখযোগ্য অগ্রগতি নেই বলেও জানান তিনি।

তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এফবিআইয়ের ল্যাব থেকে আবার ডিএনএ রিপোর্ট পাওয়া গেলে আসামিদের শনাক্ত সহজ হবে। মূলত ডিএনএ পরীক্ষায় মিললেই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন সম্ভব বলে র‌্যাব গত আট বছর ধরে দাবি করে আসছে। যদিও এফবিআইয়ের কাছ থেকে পাওয়া ডিএনএ রিপোর্ট গতকাল পর্যন্ত র‌্যাব আদালতে পূর্ণাঙ্গভাবে দাখিল করেনি। এ নিয়ে নিহতদের পরিবার ও সাংবাদিক নেতাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতাদের অভিযোগ, র‌্যাবের কাছ থেকে ডিএনএ নমুনার রিপোর্ট উধাও হয়ে গেছে। ডিএনএ রিপোর্ট নিয়ে র‌্যাবের শীর্ষ কর্মকর্তাদের কেউই গণমাধ্যমের কাছে মুখ খোলেননি।

এদিকে আট বছর ধরে ছেলে ও পুত্রবধূ হত্যা মামলার তদন্তের প্রক্রিয়া দেখে হতাশ হয়ে পড়া সাগর সরওয়ারের মা সালেহা মনির বলেন, এখনো তদন্তের কোনো সুরাহা না হওয়ায় হত্যা মামলায় সন্দেহজনকভাবে যারা আটক হয়ে কারাগারে আছেন, তাদের ছেড়ে দেওয়া উচিত।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরের দিন রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। প্রথমে মামলার তদন্ত করেন শেরেবাংলা নগর থানার একজন কর্মকর্তা। ১৬ ফেব্রুয়ারি মামলার তদন্তের ভার পড়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরের পুলিশ পরিদর্শক মো. রবিউল আলমের ওপর। দুই মাস পর হাইকোর্টের আদেশে মামলাটির তদন্তের দায়িত্ব পায় র‌্যাব।

মামলার বাদী বলেন, ‘তদন্ত কর্মকর্তা বারবার সময় নিচ্ছেন, সর্বশেষ গতকালও সময় চেয়েছেন এবং আদালতও বারবার সময় দিচ্ছেন। সেখানে আমাদের আর কী বলার আছে!’ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ বলেন, ‘আমরা এ হত্যার বিচার চাই। হত্যার তদন্ত নিয়ে তালবাহানার কারণও আমরা জানতে চাই।’

শেয়ার করুন

পাঠকের মতামত