আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

চীনে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের দেশে আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

চীনে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের দেশে আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় এবং মৃত্যুর সংখ্যা বেড়ে চলায় চীনে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের দেশে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, ‘তবে পরিস্থিতির কারণে তাদের একটু ধৈর্য ধরতে হবে।’
আজ শুক্রবার গণমাধ্যমকে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

চীন থেকে ফেরত আসা শিক্ষার্থীদের আগের মতো ১৪ দিন কোয়ারান্টাইনে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুল হক।

আজ শুক্রবার বিকেলে দুই মন্ত্রী চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগর পরিদর্শনের সময় এসব কথা বলেন। বর্তমানে ১৪ দিনের পর্যবেক্ষণে থাকা ৩২০ শিক্ষার্থীকে আগামীকাল বাসায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তারা।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘অনেক লোক মারা যাচ্ছে, তাই কিছুটা উদ্বিগ্ন। কিন্তু আমাদের জন্য সুখবর হলো আমাদের দেশ এখনো নিরাপদ। আমরা যে ৩১২ জনকে ফিরিয়ে এনেছিলাম তাদের কারো কাছে ভাইরাস পাওয়া যায়নি। আরও কিছু বাঙালি সেখানে আছে, তারা যদি আসতে চায়, নিয়ে আসা হবে। তবে পরিস্থিতি বিবেচনায় একটু ধৈর্য ধরতে হবে। মাথায় রাখতে হবে আমাদের দেশ ঘনবসতিপূর্ণ। তবে সহসাই তাদের নিয়ে আসা হবে।’

ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুল হক বলেন, ‘পরবর্তীতে চীন থেকে কাউকে আনা হলে আগের মতো তাদের কেউ ১৪ দিন কোয়ারান্টাইনে রাখা হবে।’

শেয়ার করুন

পাঠকের মতামত