আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

উন্নত চিকিৎসার সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার প্রচেষ্টা অব্যাহত রাখবে: প্রধানমন্ত্রী

উন্নত চিকিৎসার সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার প্রচেষ্টা অব্যাহত রাখবে: প্রধানমন্ত্রী

ব্রিটিশ সোসাইটি অব গ্যাস্ট্রোএন্টারোলজির (বিএসজি) একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শনিবার বিকালে বিএসজির সভাপতি ডা. ক্যাথরিন এডওয়ার্ডসের নেতৃত্বে প্রতিনিধি দল সাক্ষাৎ করে। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের সাক্ষাতের বিষয়ে অবহিত করেন।

ডা. এডওয়ার্ডস যুক্তরাজ্যে বিএসজির গুরুত্ব, গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোলজির প্রশিক্ষণ এবং ক্লিনিক্যাল অনুশীলনের মান অর্জনের ক্ষেত্রে বিশেষত গবেষণার সুবিধার্থে এর ভূমিকা ব্যাখ্যা করেন। প্রধানমন্ত্রী বলেছেন, গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোলজি রোগীদের জন্য উন্নত চিকিৎসার সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

ডা. এডওয়ার্ডস প্রধানমন্ত্রীকে অবহিত করেন, সাত বছরেরও বেশি সময় ধরে বিএসজি বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজির (বিজিএস) সঙ্গে শক্তিশালী সংযোগ স্থাপন করেছে। বিএসজি সম্প্রতি ঢাকার মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতালে এন্ডোস্কোপির জন্য একটি জাতীয় প্রশিক্ষণ কার্যক্রম প্রতিষ্ঠা করতে বিজিএস’র সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

এসব উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন। সরকারের পদক্ষেপসমূহ তুলে ধরে শেখ হাসিনা বলেন, সরকার দেশের ১৩টি মেডিকেল কলেজে গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ যুক্ত করেছে। পাশাপাশি উপজেলা পর্যায়ের হাসপাতালে ওয়েব ক্যামেরা বসানো হয়েছে। একই সঙ্গে নার্সদের আরও দক্ষ করতে প্রয়োজনীয় প্রশিক্ষণও দেয়া হচ্ছে।

ডা. এডওয়ার্ডস বলেন, বাংলাদেশে এন্ডোস্কোপি প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হলে তা জিআই (গ্যাস্ট্রোএন্টারোলজি) রোগে আক্রান্ত রোগীদের যত্নের মানকে আরও উন্নত করতে সহায়তা করবে।

সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ, বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত