আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

জিএম কাদেরের সঙ্গে একমঞ্চে যাননি রওশন

জিএম কাদেরের সঙ্গে একমঞ্চে যাননি রওশন

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের শনিবার দুটি অনুষ্ঠানে দুইরকম ঘটনা ঘটেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩১ নম্বর ওয়ার্ডের (মোহাম্মদপুর) কাউন্সিলর হিসেবে পুনর্নির্বাচিত জাপার প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টুর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের এবং বিশেষ অতিথি হিসেবে জিএম কাদেরের থাকার কথা ছিল। বিকালের এই অনুষ্ঠানে জিএম কাদের উপস্থিত থাকলেও সেখানে যাননি রওশন।

এর আগে দুপুরে প্রয়াত এইচএম এরশাদকে নিয়ে লেখা একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে জিএম কাদেরের সঙ্গে অন্যদের পাশাপাশি বিএনপি নেতা গোলাম মাওলা রনি ও ২০ দল শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

সেন্টুর সংবর্ধনা অনুষ্ঠানে জিএম কাদের ছাড়াও উপস্থিত ছিলেন জাপার কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা ও প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতি।

‘অসুস্থতার কারণে রওশন আসতে পারেননি’ বলে অনুষ্ঠানে জানানো হলেও খোঁজ নিয়ে জানা গেছে, পদ-পদিব এবং কর্তৃত্ব ও নিয়ন্ত্রণের প্রশ্নে দলে চলমান অভ্যন্তরীণ বিবাদের জের ধরেই মোহাম্মদপুরে সেন্টুর সংবর্ধনায় যাননি জাপার প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন।

প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর জাপার কাউন্সিলের মাধ্যমে জিএম কাদেরকে চেয়ারম্যান এবং রওশনকে প্রধান পৃষ্ঠপোষক করার পর দলের কোনো অনুষ্ঠানেই এখন পর্যন্ত তাদের দুজনকে একত্রে দেখা যায়নি।

শেয়ার করুন

পাঠকের মতামত