আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

কাঁঠালের আকার ছোট করতে গবেষকদের আহ্বান মন্ত্রীর

কাঁঠালের আকার ছোট করতে গবেষকদের আহ্বান মন্ত্রীর


কাঁঠালের আকার ছোট করে ফলটাকে সভ‌্য (সিভিলাইজড) করতে গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এছাড়া খাওয়ার উপযোগী কচুরিপানার জাত উদ্ভাবনের পরামর্শ দেন তিনি।

সোমবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ে রিসোর্স ডেভেলপমেন্ট ফোরামের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মন্ত্রী কৃষি গবেষকদের এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ‘আপনারা কাঁঠালের আকারটা আরেকটু ছোট কীভাবে করা যায়, তা গবেষণা করতে পারেন। এখন কাঁঠালের আকার অনেক বড় হওয়ায় প্রায় ৪০ শতাংশ নষ্ট হয়ে যাচ্ছে। কাঁঠালের আকার ‘সিভিলাইজড’ করেন। কাঁঠালের আকার ছোট করতে পারলে এই ফলটি বহন ও ছোট পরিবার খাওয়ার জন‌্য আরও অনেক বেশি উপযুক্ত হবে।’

পরিকল্পনা মন্ত্রী বলেন, কচুরিপানাকে খাওয়ার উপযোগী করা যায় কিনা গবেষণা করতে হবে। এখনো আমরা খেতে না পারলেও গরুতো খায়, গবেষণা করে পুষ্টি বাড়ানো যায় কিনা তা দেখা যায়।

অনুষ্ঠানে সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য ড. অধ্যাপক শামসুল আলম ও কৃষি গবেষক এমএ রহিমকে রিসোর্স ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড- ২০১৯ দেওয়া হয়।

এসময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যপক লুৎফুল হাসান ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত