আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

বিশ্বের শীর্ষ ১০০ ভাষার তালিকায় চাটগাঁইয়া ও সিলেটি ভাষা

বিশ্বের শীর্ষ ১০০ ভাষার তালিকায় চাটগাঁইয়া ও সিলেটি ভাষা

সারা বিশ্বে সবচেয়ে বেশি কথা বলা হয় যেসব ভাষায়, সেগুলোর শীর্ষ ১০০টির মধ্যে স্থান করে নিয়েছে বাংলাদেশের সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের ভাষা।

চিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপনকারী ওয়েবসাইট ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের প্রকাশিত এক প্রবন্ধে এ তথ্য তুলে ধরা হয়েছে।

গত শনিবার প্রকাশিত ওই প্রবন্ধে বলা হয়, সর্বাধিক কথিত ১০০ ভাষার তালিকায় ১ কোটি ৩০ লাখ ভাষাভাষী নিয়ে চাটগাঁইয়া ভাষা অবস্থান করে নিয়েছে ৮৮ নম্বরে। আর ১ কোটি ১৮ লাখ ভাষাভাষী নিয়ে সিলেটির অবস্থান ৯৭তম।

তালিকা অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি কথা বলা হয় ইংরেজি ভাষায়। প্রথম স্থানে থাকা এ ভাষায় কথা বলে ১১৩ কোটি মানুষ। দ্বিতীয় স্থানে মান্দারিন চাইনিজ ভাষায় কথা বলে ১১১ কোটি মানুষ। তৃতীয় স্থানে হিন্দিতে কথা বলে ৬১ কোটি মানুষ। চতুর্থ স্থানে স্প্যানিশ ভাষায় কথা বলে ৫৩ কোটি মানুষ। এ তালিকায় সপ্তম স্থানে রয়েছে বাংলা ভাষা। সারা বিশ্বে প্রায় ২৬ কোটি মানুষ কথা বলে বাংলায়।

বিশ্বের জনসংখ্যার হিসেব রাখা প্রতিষ্ঠান ইথনোলগ থেকে তথ্য নেওয়া হয়েছে এ তালিকা তৈরিতে। বিশ্বের ৭ হাজার ১১১টি ভাষা থেকে সর্বাধিক ব্যবহারকারী হিসেবে এই ১০০টি ভাষার তালিকা বানানো হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত