আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

নেপালে সবজি, মাছ রপ্তানি করতে পারে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

নেপালে সবজি, মাছ রপ্তানি করতে পারে বাংলাদেশ : প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বলেছেন, নেপালে সবজি ও মাছ রপ্তানি করতে পারে বাংলাদেশ। বাংলাদেশ সফরে থাকা নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গেওয়ালির সাথে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

‘আমি সবসময়ই ভারতের মধ্যে দিয়ে নেপালে ট্রানজিট দেয়ার কথা বলে আসছি,’ যোগ করেন তিনি।

বিদ্যুত খাতে সহযোগিতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভারত ত্রিপক্ষীয় উদ্যোগে মাধ্যমে নেপালে জলবিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করতে পারে। যাতে বাংলাদেশও নেপাল থেকে বিদ্যুত কিনতে পারে।

তিনি বলেন, ইতোমধ্যে বাংলাদেশ ভারত থেকে বিদ্যুত কিনছে।

শেখ হাসিনা বলেন, নেপালসহ প্রতিবেশী দেশগুলোর সাথে বাংলাদেশ সবসময় সহযোগিতার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে আসছে।

প্রধানমন্ত্রী বলেন, নেপাল ও ভুটান আমাদের চট্টগ্রাম, মংলা এবং সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে পারে।

বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল (বিবিআইএন) উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা স্থলসীমা বেষ্টিত দেশের সমস্যাগুলো বুঝতে পারি।’

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নেপালের সমর্থন দেয়ার করার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।

সভায় প্রদীপ কুমার গেওয়ালি বলেন, বাংলাদেশ-নেপালের মধ্যকার দ্বিপাক্ষীক সম্পর্ককে নেপাল নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়।

এ বিষয়ে উভয়দেশের ভাবনা একই উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও বৃদ্ধি করতে চাই।’

বাংলাদেশের দ্রুত আর্থ-সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সক্ষম ও গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন প্রদীপ কুমার গেওয়ালি।

বাংলাদেশ সফরে এসে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এবং বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সাথে ফলপ্রসূ বৈঠক হয়েছে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন নেপালের এ মন্ত্রী।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ড. বনশিন্দর মিশরা এ সময় উপস্থিত ছিলেন।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

শেয়ার করুন

পাঠকের মতামত